ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আগ্নেয়াস্ত্রসহ ৫ জন আটক

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্রসহ ৫ জন আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।

শনিবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনএর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

আটকরা হলো- উখিয়ার কুতুপালংস্থ ৩নং ক্যাম্পের বি- ব্লকের/১৩ এর মো. কবির আহমদের ছেলে নুর হোসেন (৩৮), কুতুপালং ক্যাম্প বি- ব্লকের আবদুল করিমের ছেলে আলী হোসেন (২২) একই ক্যাম্পের জি- ব্লকের মৃত আবদুল কাদেরের ছেলে নুর কাদের (২৩), এ- ব্লকের তোফায়েল আহম্মদের ছেলে মো. হাসান (২৫) এবং সি- ব্লকের মৃত সৈয়দুল ইসলামের ছেলে মো. সৈয়দ (২৬)।

১৪ এপিবিএনএর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক জানান, শুক্রবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উখিয়ার রেজিস্টার্ড কুতুপালং ক্যাম্পে কতিপয় ডাকাতরা দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

এরপর এপিবিএনএর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় ৫ জন চিহ্নিত রোহিঙ্গা ডাকাতকে আটক করতে সক্ষম হয় এপিবিএনের অভিযানকারী দল।

পাশাপাশি অভিযানের সময় তাদের সঙ্গে থাকা আরও ১৪/১৫ ডাকাত সদস্য পালিয়ে যায়। পরে আটকদের দেহ তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আগ্নেয়াস্ত্রসহ ৫ জন আটক

আপডেট সময় ০৭:১৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১