ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করাই হবে তার মূল লড়াইয়ের পথ:তাসনিম জারা আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ছয় জনের মৃত্যুদণ্ড চট্টগ্রাম বন্দরে নৌপরিবহণ উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ গাজায় আবারও বড় হামলা ইসরায়েলের, নিহত ২৩ মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটির উন্মোচন ইরানের পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল রাজধানীতে স্কুলছাত্রকে কুপিয়ে জখম ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু

‘নতুন দল’কে যেন বাধা দেওয়া না হয় : প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নূরের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘তাদের যেন কোনো রকম বাধা দেওয়া না হয়।’ শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন।

কোনো দলের নাম উচ্চারণ না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যত আমরা ভাল কাজ করি, সেখানে একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা সব সময় এদের আছে। এটা বিএনপি জামায়াতই সব থেকে বেশি সক্রিয়। আবার এখন নতুন কিছু গজাচ্ছে। সেটা গজাক।’

নতুন দলকে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি কালকেও আইজিপিকে বলেছি যারা নতুন পার্টি করতে চাচ্ছে তাদের পার্টি করতে দেওয়া উচিত এবং তারা দল করুক, তারা কাজ করুক। কারণ বাংলাদেশে দরকার আছে? যে যত দল করতে চায় করতে পারে।’
‘এখানে বহু দলীয় গণতন্ত্র বিদ্যমান। কাজেই এখানে যেন কোনো রকম বাধা দেওয়া না হয়। মিছিল করতে চাচ্ছে, মিছিল করুক। মিছিলে আমরা বাধা দেবো কেন?’

প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের যত রকম আন্দোলন আছে করুক। কিন্তু মানুষ পোড়ায়ে মারতে পারবে না, কোনো যানমালের ক্ষতি করতে পারবে না, সেটা আমাদের দেখতে হবে, যেন কোনো জিনিসের ক্ষতি করতে না পারে।’

গত ২৬ অক্টোবর ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক নূর। দলটির আহ্বায়ক কমিটিতে ১০১ জন সদস্য রয়েছেন।

রেজা কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতা প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে। শাহ এএমএস কিবরিয়া ১৯৯৬-২০০১ মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে অর্থমন্ত্রী ছিলেন।

২০১৮ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে রেজা কিবরিয়া ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান করেন। সেই নির্বাচনে ড. রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। পরে ২০১৯ সালে তিনি তাকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হয়। গেল ফেব্রুয়ারি মাসে তিনি গণফোরাম ছাড়ার ঘোষণা দেন।

অন্যদিকে, কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে পরিচিতি পান নুরুল হক নূর। পরে তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করাই হবে তার মূল লড়াইয়ের পথ:তাসনিম জারা

‘নতুন দল’কে যেন বাধা দেওয়া না হয় : প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৫৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১