ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শীতে কলার কোফতা কারি

আকাশ নিউজ ডেস্ক:

শীতকাল প্রায় চলে এসেছে। বাজারে এখন ভরপুর শীতকালীন সবজি। এখনই আসল সময় কবজি ডুবিয়ে সবজি খাওয়ার। আজ আপনাদের একটি মজাদার কলার কোফতা কারির রেসেপি নিয়ে হাজির হয়েছি।

উপকরণ :

কাঁচা কলা- ৪টা, সিদ্ধ মুরগির মাংস- এককাপ, ডিম- ২টা, পেঁয়াজ কুচি- হাফ কাপ, কাঁচামরিচ কুচি- ইচ্ছেমতো, ধনেপাতা- ২ টেবিল চামচ, বেরেস্তা- এক কাপ, টমেটো কেচাপ- এক কাপ, আদা-রসুন বাটা- ১চা চামচ, লবণ- পরিমাণ মতো, মরিচ গুঁড়া- হাফ চা চামচ, কাবাব মসলা-হাফ চা চামচ, ডিমের সাদা অংশ- ২টা, তেল -ডুবো তেলে ভাজার জন্য।

প্রণালি :

প্রথমে কলা সিদ্ধ করে নিয়ে চটকে রাখতে হবে। এরপর সিদ্ধ করা মাংস ঝুরি করব। এখন পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা, লবণ, অর্ধেক পরিমাণ আদা-রসুন বাটা, মরিচগুঁড়াসহ বাকি সব উপকরণ ভালো করে মেখে নিন। সব শেষে ডিম দিয়ে ছোট ছোট বল তৈরি করতে হবে। এরপর ডুবো তেলে ভাজব।

এখন কারি তৈরির জন্য কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ গ্রেভি করে ভেজে বাকি আদা-রসুন বাটা ও লবণ দিয়ে দেব। সামান্য পানি দিয়ে কষিয়ে টমেটো কেচাপ দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। এখন এতে কোফতা দিয়ে দিতে হবে। এবার কারির উপরে ভাজা পেঁয়াজ দিয়ে গরম গরম পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

শীতে কলার কোফতা কারি

আপডেট সময় ১০:৩৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১