ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বার-বি-কিউ’র সঙ্গে মায়াবী শীত!

আকাশ নিউজ ডেস্ক:

আবহাওয়ায় শীতের আমেজ। যান্ত্রিক শহরে শীত হয়ে উঠে উদযাপনের উপলক্ষ। এই মৌসুমে বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া নিয়ে এসেছে বার-বি-কিউ আয়োজন।

উপভোগ করা যাবে শহরের রুফটপ স্কাই গার্ডেন রেস্টুরেন্ট রানওয়েতে। রানওয়ের ব্যস্ততা দেখতে দেখতে মজাদার নানা খাবারের স্বাদ নিতে সবার পছন্দের জায়গা হয়ে উঠেছে রেস্টুরেন্টটি।

বার-বি-কিউ’র আয়োজন সাজানো হয়েছে মাংস আর সামুদ্রিক মাছের সম্ভারে। সঙ্গে সেলিব্রিটি শেফের বিশেষ পদগুলোতো রয়েইছে।

আরও রয়েছে মকটেল, জুস এবং কোমল পানীয়। প্রিয়জনকে নিয়ে উপভোগের জন্য থাকাছে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার।

যারা ঘরে বার-বি-কিউ আয়োজন করতে চান, তাদের জন্য রানওয়ে রেস্টুরেন্টের বার-বি-কিউ চিকেনের রেসিপি:

উপকরণ: মুরগি ২টি, আদাবাটা দেড় চা-চামচ, রসুনবাটা দেড় চা-চামচ, লাল মরিচের গুঁড়া দেড় চা-চামচ, টক দই আধা কাপ, সরিষা ভেজে গুঁড়া করা দেড় চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জাফরান রং সামান্য (ইচ্ছা), জিরার গুঁড়া আধা চা চামচ, অয়েস্টার সস আড়াই টেবিল চামচ, টমেটোর সস আধা কাপ, সরিষার তেল আধা কাপ, জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, এলাচসহ সব ধরনের গরম মসলা ভেজে গুঁড়া করা দেড় চা-চামচ, লবণ, চিনি ও বারবিকিউ সস স্বাদমতো।

এছাড়া বারবিকিউ করার জন্য লাগবে শিক, চুলা ও কয়লা। চুলায় প্রথমে কয়লাগুলো বিছিয়ে সামান্য কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে নিন।

প্রণালী : মুরগি ৪ টুকরা করে কেটে, ধুয়ে পানি ঝরিয়ে নিন। ছুরি দিয়ে একটু চিরে নিন। বারবিকিউ সস বাদে অন্য সব উপকরণ একত্রে মিশিয়ে আট ঘণ্টা মেরিনেট করে রাখুন। দুই ঘণ্টা বাইরে রেখে বাকি ছয় ঘণ্টা ফ্রিজে রাখুন। শিকগুলো ধুয়ে তাতে তেল ব্রাশ করে মাংস গাঁথুন। শিকগুলো চুলায় বসান। শিকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন ও বারবিকিউ সস দিয়ে একটু পরপর ব্রাশ করে দিন।

যখন মুরগির টুকরোগুলো একটু পোড়া পোড়া হবে, তখন শিকগুলো চুলা থেকে বের করে সাবধানে মাংসগুলো পাত্রে সাজিয়ে নিন। সালাদের সঙ্গে পরোটা বা নান দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বার-বি-কিউ’র সঙ্গে মায়াবী শীত!

আপডেট সময় ১১:৫৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১