ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নড়াইলে বোন হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

নড়াইলে ছোট বোনকে হত্যার দায়ে মো. রিপন মোল্যা নামে এক ব্যক্তিকে ফাঁসি ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

রিপন মোল্যা নড়াগাতী থানার কালীনগর গ্রামের মকছেদ মোল্যা ওরফে মকু মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৫ জানুয়ারি বিকেল ৩টার দিকে নড়াগাতি থানার কালীনগর গ্রামের মকছেদ মোল্যা ওরফে মকু মোল্যার মেয়ে ফাতেমা বাড়ির পাশের নলীয়া নদীতে কাপড় পরিষ্কার করছিলেন। এসময় রিপন মোল্যা পেছন থেকে গিয়ে ধাক্কা দিয়ে তাকে নদীর পানিতে ফেলে চুবিয়ে বাঁশের লাঠি ও ট্যাংগারী দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ পানির নিচে কাদায় পুঁতে রাখে। আসামি রিপন মোল্যার ছেলে রাশেদ মোল্যা ঘটনাটি দেখে ফেলে। বিকেলে অনেক খোঁজাখুঁজির পরও ফাতেমাকে পাওয়া যাচ্ছিল না। পরে রাশেদের দেওয়া তথ্যমতে ফাতেমার মরদেহ উদ্ধার এবং রিপনকে গ্রেফতার করে পুলিশ।

প্রায় তিন বছর পর সাক্ষ্যপ্রমাণ শেষে আজ সোমবার রিপন মোল্যাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও বিধি মোতাবেক ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নড়াইলে বোন হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড

আপডেট সময় ১২:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১