ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসীদের গুলিতে ঘানা ফুটবলার নিহত আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি পহেলা বৈশাখে শাহবাগ মেট্রো স্টেশন ১২টা পর্যন্ত, ঢাবি স্টেশন সারাদিন বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ ডা. কামরুলের হাসপাতালে চাঁদা দাবি: মূলহোতা মঈনসহ গ্রেফতার ৭ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর সব ঠিক ছিল, মাত্র এক ইঞ্চি দূরে, তবুও ভেঙে গেল চুক্তি: আরাগচির বিস্ফোরক দাবি

বিশ্ববাজারে তেলের দাম কমেছে

আকাশ জাতীয় ডেস্ক:

বিশ্ববাজারে শুক্রবার থেকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম অনেক কমেছে।

ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ১৭ ডলারে স্থির হয়েছে।

এ ছাড়া অপরিশোধিত ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮০ সেন্ট বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৭৯ ডলারে স্থির হয়েছে। খবর রয়টার্সের।

সাপ্তাহিক হিসাবে, ব্রেন্টের দাম শূন্য দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে এবং ডব্লিউটিআইয়ের দাম শূন্য দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে।

ইউএস এনার্জি সেক্রেটারি জেনিফার গ্রানহোম গত ৮ নভেম্বর বলেছিলেন, বাইডেন এ সপ্তাহে খু্ব শিগগির পেট্রলের দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে পারেন।

সৌদি আরামকোর পরেই তেল উৎপাদনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল কোম্পানি রাশিয়ার রোসনেফ্ট। রোসনেফ্ট গত ১২ নভেম্বর বিশ্বব্যাপী জ্বালানি বাজারে একটি সম্ভাব্য ’সুপার সাইকেল’ সম্পর্কে সতর্ক করে বলেছে, চাহিদা সরবরাহের বাইরে থাকায় আরও বেশি দামের শঙ্কা বাড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিশ্ববাজারে তেলের দাম কমেছে

আপডেট সময় ০৬:৪৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১