ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

কর্মঘণ্টার বাইরে কর্মীর সঙ্গে যোগাযোগ করলে জরিমানা দিতে হবে বসকে

আকাশ নিউজ ডেস্ক:

কর্মঘণ্টার বাইরে কর্মীর সঙ্গে বস যোগাযোগ করলে জরিমানা করার আইনগত একটি বড় পদক্ষেপ নিয়েছে পর্তুগাল সরকার। দেশটির সরকার এমন একটি আইন পাস করেছে, যেখানে নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কর্মীর সঙ্গে কোম্পানি বা বসের কর্মসংক্রান্ত যোগাযোগকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

খবরে বলা হয়, পর্তুগালের ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি জানিয়েছে, গত শুক্রবার দেশটির পার্লামেন্ট নতুন এই শ্রম আইন অনুমোদন দেয়। নতুন আইনে বলা হয়েছে, কর্মঘণ্টা শুরুর আগে ও কর্মঘণ্টা শেষ হওয়ার পর কোম্পানি বা বস যদি কর্মীর সঙ্গে কর্মসংক্রান্ত বিষয়ে যোগাযোগ করেন, তাহলে বড়সড় জরিমানার মুখে পড়তে পারেন। এই যোগাযোগের মধ্যে থাকতে পারে কর্মীকে কল করা, ই-মেইল করা বা টেক্সট করা।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন কোম্পানি ও এর কর্মকর্তারা তাদের কর্মীদের চাপের মধ্যে রাখেন। তারা কর্মসময় শেষ হওয়ার পরও কর্মসংক্রান্ত বিষয়ে কর্মীদের কল বা মেসেজ দিয়ে থাকেন। তারা কর্মীদের কর্মঘণ্টার বাইরে কাজ দেন, যা কর্মীদের ওপর চাপ সৃষ্টি করে। বিষয়টি কর্মীদের শারীরিক ও মানসিক অবস্থাকেও প্রভাবিত করে। নতুন আইনটি কর্মীদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের উন্নতিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

কর্মঘণ্টার বাইরে কর্মীর সঙ্গে যোগাযোগ করলে জরিমানা দিতে হবে বসকে

আপডেট সময় ১০:৩১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১