ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

মন্ট্রিলের সিটি নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান

আকাশ জাতীয় ডেস্ক:

মন্ট্রিলের সিটি নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বলেছেন- নির্বাচনে আমাদের কেউ বিজয়ী হলে কমিউনিটি হিসেবে আপনারাই শক্তিশালী হবেন।

তারা ৭ নভেম্বর নির্বাচনে নিজেদের ভোটধিকার প্রয়োগের জন্যও কমিউনিটির প্রতি আহ্বান জানান।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচারিত শওগাত আলী সাগর লাইভের আলোচনায় অংশ নিয়ে তারা এ মতামত প্রকাশ করেন।

স্থানীয় সময় বুধবার রাতে ‘মন্ট্রিলের সিটি নির্বাচনে বাংলাদেশি প্রার্থিতা’ শীর্ষক এই আলোচনায় বাংলাদেশি বংশোদ্ভূত দুই কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইউসুফ এবং নাফিজা রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব রিয়েল্টর শিহাব উদ্দিন আলোচনায় অংশ নেন।

প্রসঙ্গত, ৭ নভেম্বর মন্ট্রিল সিটি কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন মোহাম্মদ ইউসুফ, নাফিজা রহমান, রোমেন আলম এবং ফয়সাল আহমেদ চৌধুরী।

আলোচনায় অংশ নিয়ে কাউন্সিলর প্রার্থী নাফিজা রহমান মন্ট্রিলের সিটি নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের ভোট দিতে কমিউনিটির প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশি বংশোদ্ভূত যে কোনো প্রার্থী বিজয়ী হলে আপনারাই (মন্ট্রিলের বাংলাদেশি কমিউনিটি) শক্তিশালী হবেন।

কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইউসুফ আলোচনায় অংশ নিয়ে বলেন, মন্ট্রিলের বাংলাদেশি কমিউনিটিকে মূলধারার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করতেই তিনি সিটি নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি বলেন, মন্ট্রিল বহুসংস্কৃতির, বহুজাতির শহর। বাংলাদেশি কানাডিয়ানদের বেশ বড় একটি কমিউনিটি আছে। বৃহত্তর এই কমিনিটির প্রতিনিধিত্ব সিটি হলে থাকা দরকার।

রিয়েল্টর শিহাবউদ্দিন বলেন, মন্ট্রিলে বসবাসরত বাংলাদেশিদের ফেডারেল বা প্রভিন্সিয়াল নির্বাচন নিয়ে আগ্রহ দেখালেও স্থানীয় পর্যায়ের নির্বাচন নিয়ে তেমন একটা আগ্রহ দেখায় না।

আলোচনায় অংশ নিয়ে ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের বিজয় কামনা করে বলেন, স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যায়ের নির্বাচনে- কানাডার সর্বত্র বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ানো দরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

মন্ট্রিলের সিটি নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান

আপডেট সময় ১০:১৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১