ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় নতুন আরেকটি ‘ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার : ববি হাজ্জাজ চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত : জিনপিং দীপু মনি-মোজাম্মেল বাবু-ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত শি’র সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার

২০২২ সালেও স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি

আকাশ জাতীয় ডেস্ক:

চলতি বছরের মতো ২০২২ সালেও সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।

বুধবার ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মাউশির একাধিক কর্মকর্তা এবং ঢাকার একাধিক কলেজের অধ্যক্ষরা।

বৈঠক সূত্রে জানা গেছে, এবারও (২০২২ সাল) প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সরাসরি ভর্তি পরীক্ষা, অনলাইন পরীক্ষা এবং লটারিসহ তিনটি উপায়ে ভর্তির বিষয়ে প্রস্তাব করে। এ প্রস্তাবগুলোর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় লটারির মাধ্যমে ভর্তির প্রস্তাব গ্রহণ করেছে।

গত বছর করোনা মহামারির কারণে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়।

এর আগে লটারির মাধ্যমে ভর্তি করা হতো শুধু প্রথম শ্রেণিতে। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি করা হতো পরীক্ষার মাধ্যমে।

এ ছাড়া নবম শ্রেণিতে ভর্তি নেওয়া হতো জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় নতুন আরেকটি ‘ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত

২০২২ সালেও স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি

আপডেট সময় ০৮:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১