ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বনবীর ভবিষ্যদ্বাণী: দুর্যোগে ধ্বংস হবে আরবজাতি

আকাশ নিউজ ডেস্ক:

বিশ্বনবী (সা.)-এর হাদিস থেকে জানা যায়, এক নিকটবর্তী দুর্যোগে আরবজাতি ধ্বংস হবে। জয়নব বিনতে জাহাশ (রা.) বলেন, একবার নবী (সা.) রক্তবর্ণ চেহারা নিয়ে ঘুম থেকে জেগে উঠলেন এবং বলতে লাগলেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহ—আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।’

নিকটবর্তী এক দুর্যোগে আরবজাতি ধ্বংস হয়ে যাবে। ইয়াজুজ-মাজুজের (প্রতিরোধ) প্রাচীর আজ এতটুকু পরিমাণ খুলে গেছে। বর্ণনাকারী নব্বই কিংবা এক শর রেখায় আঙুল রেখে গিঁট বানিয়ে দেখালেন। জিজ্ঞাসা করা হলো, আমরা কি ধ্বংস হয়ে যাব, অথচ আমাদের মধ্যে নেককার লোকও থাকবে? নবী (সা.) বলেন, হ্যাঁ, যখন পাপাচার বেড়ে যাবে। (বুখারি, হাদিস : ৭০৫৯)

এবং সম্ভবত আরবজাতির মধ্যে পাপাচার বেড়ে যাবে তরুণ ও যুবকদের মাধ্যমে। অন্য হাদিসে এসেছে, আমর ইবনে ইয়াহইয়া (রা.) বলেন, আমার দাদা আমাকে জানিয়েছেন যে আমি আবু হুরায়রা (রা.)-এর সঙ্গে মদিনায় নবী (সা.)-এর মসজিদে উপবিষ্ট ছিলাম। আমাদের সঙ্গে মারওয়ানও ছিল। এ সময় আবু হুরায়রা (রা.) বলেন, আমি আস-সাদিকুল মাসদুক (সত্যবাদী ও সত্যবাদী হিসেবে স্বীকৃত)-কে বলতে শুনেছি, আমার উম্মতের ধ্বংস কুরাইশের কিছু বালকের হাতে হবে। তখন মারওয়ান বলল, এসব বালকের প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক। আবু হুরায়রা (রা.) বলেন, আমি যদি বলার ইচ্ছা করি যে তারা অমুক অমুক গোত্রের লোক, তাহলে বলতে সক্ষম। (বুখারি, হাদিস : ৭০৫৮)

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বনবীর ভবিষ্যদ্বাণী: দুর্যোগে ধ্বংস হবে আরবজাতি

আপডেট সময় ০৬:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১