ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

স্কুলশিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ চেষ্টা, ৪০ বছরের সশ্রম কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাটে ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ চেষ্টার দ্বিতীয় মামলায় আসামি মফিজুল ইসলামকে (৩৬) ৪০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এছাড়া এ মামলার দুটি পৃথক ধারায় তাকে দেড় লাখ জরিমানা, অনাদায়ে আরও দেড় বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রোস্তম আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মফিজুল ইসলাম জেলার ক্ষেতলাল উপজেলার তেলাবদুল মুন্সিপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একই বিচারক অপর একটি শিশু অপহরণের মামলায় মফিজুল ইসলামকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন।

এ নিয়ে আসামি মফিজুল ইসলামকে শিশু অপহরণের দুটি মামলায় মোট ৬৫ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত মফিজুল ইসলাম বর্তমানে জয়পুরহাট জেলা কারাগারে রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর জয়পুরহাট শহরের পুলিশ লাইন্স স্কুলে যাওয়ার পথে মফিজুল ইসলাম ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে পরিকল্পিতভাবে অপহরণ করে জয়পুরহাট সদর উপজেলার করিমনগর এলাকার একটি বাঁশ ঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই ছাত্রী সেখান থেকে পালিয়ে এসে তার অভিভাবকদের কাছে ঘটনা বলে দেন।

জয়পুরহাট পৌরসভার সিসি টিভি ক্যামেরায় ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার পর ২৩ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীর বাবা জয়পুরহাট থানায় মামলা দায়ের করেন। আসামি মফিজুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের পর আইনি প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল এ রায় প্রদান করেন।

আগের অপহরণ মামলায় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মফিজুল ইসলাম ২০১৯ সালের ২২ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে জয়পুরহাট শহরের বাবুপাড়া গ্রামের ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে জয়পুরহাট কালেক্টরেট বিদ্যানিকেতন স্কুলে যাবার পথে ফুঁসলিয়ে অপহরণ করে সদর উপজেলার আউশগাড়া এলাকায় নিয়ে যান। সেখানে শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে মফিজুল ইসলামকে আটক করে শিশুটিকে উদ্ধার করে এবং পরে পুলিশের হাতে তাদের সোপর্দ করে। এই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করেন।

এসব বিষয়ে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী বলেন, অপহরণ ও ধর্ষণ চেষ্টার মামলার দুটি পৃথক ধারায় আসামি মফিজুল ইসলামকে বিচারক ৪০ বছরের কারাদণ্ড প্রদান করেছেন। অপহরণের ঘটনায় ৩০ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড এবং ধর্ষণ চেষ্টার ঘটনায় ১০ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। জরিমানার টাকা পরিশোধ না করলে আসামিকে এ মামলায় মোট ৪১ বছর ৬ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

স্কুলশিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ চেষ্টা, ৪০ বছরের সশ্রম কারাদণ্ড

আপডেট সময় ১১:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১