ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশের প্রথম অনলাইন ফটো টেকনোলজি টুলস ‘পিকসমেলা’

আকাশ আইসিটি ডেস্ক :

দেশের অনলাইন ফটো টেকনোলজি টুলস পিকসমেলার (www.picsmela.com) আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ফটোগ্রাফারস মিটআপ’ অনুষ্ঠান। রোববার সন্ধ্যায় ঢাকায় মহাখালীর ‘ব্র্যাক ইন’ -এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের (বিপিএ)সদস্যসহ সারা দেশের প্রায় ৩ শতাধিক আলোকচিত্রীর উপস্থিততে প্রাণময় ছিল এই মিলন মেলা। এই মিলন মেলায় পিকসমেলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এস তামজিদ ও সহ-প্রতিষ্ঠাতা ইফতিয়ার জাহিদ। আর ওউপস্থিত ছিলেন পিকসমেলার হেড অব অপারেশন মোঃ শরীফুল ইসলাম ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মীর্জা বোরহান কবির।

এস তামজিদ বলেন, ‘মানুষ যেন সহজেই অনলাইনে ছবি বাঁধাই ও প্রিন্ট করতে পারে এবং ছবি দিয়ে সহজেই নকশা ও প্রিন্ট করতে পারে যেকোনো পণ্য, এই বিষয়টি গুরুত্ব দিয়েই সবার ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে এই টুলস।’

সহ-প্রতিষ্ঠাতা ইফতিয়ার জাহিদ বলেন, ‘পিকসমেলার ভার্চুয়াল উদ্বোধন হয়েছিল ২৬ মার্চ। আলোকচিত্রীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের জন্যই এবারের আয়োজন। বাংলাদেশের মানুষ এখন অনলাইনেই কেনাকাটা করতে বেশি পছন্দ করেন। অন্য সব পণ্যের মতো ছবি দিয়ে যে কোনো পণ্য যেনো অনলাইনে নকশা ও প্রিন্ট করা যায়, সে জন্যেই আমাদের এই টুলস।’

প্রতিষ্ঠারটির হেড অব অপারেশন শরীফুল ইসলাম বলেন, অনলাইন প্রযুক্তির নানা দিক বিশ্লেষণ করে দীর্ঘ ৩ বছর কাজ করে তৈরি করা হয়েছে পিকসমেলা। এই টুলস এর জন্য যারা কাজ করেছেন, তারা প্রত্যেকেই প্রযুক্তিখাতে অভিজ্ঞ। সাধারণ মানুষ যেন সহজেই ব্যবহার করতে পারে, অনলাইনে ছবি দিয়ে নকশা করতে পারে যেকোনো পণ্য, অনলাইনে অর্ডার করতে পারে কম সময়ের মধ্যে, ইত্যাদি নানা দিক বিবেচনা করে তৈরি করা হয়েছে এই টুলস।

বর্তমানে ফটো বুক, ফটো কার্ড, ফটো ফ্রেম, ফটো ক্যালেন্ডার, টি-শার্ট, মগ ও ওয়াটার পটসহ অন্যান্য পণ্য নকশা ও প্রিন্ট করা যাচ্ছে।

পিকসমেলার প্রধান প্রযুক্তি কর্মকর্তা মীর্জা বোরহান কবির বলেন, ‘এই টুলস এভাবেই তৈরি করা হয়েছে যে, যেকোনো ডিজিটাল ডিভাইস থেকে সহজেই ছবি দিয়ে নকশা করা যাবে যেকোনো পন্য। মোবাইল থেকে ছবি ব্যবহার করা যাবে। কম্পিউটার ও ল্যাপটপ থেকে ছবি ব্যবহার করা যাবে। ফেসবুক পেইজ থেকে ব্যবহার করা যাবে। এমনকি সেলফি তুলেও ছবি ব্যবহার করা যাবে।’

তিনি বলেন, ‘অসংখ্য ছবি ও টেমপ্লেট আছে টুলসে, যা ব্যবহার করা যাবে। এমনকি ডিজাইনের সময় যদি কিছু লেখার প্রয়োজন হয়, তাও করা যাবে। লেখার রঙ ও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশের প্রথম অনলাইন ফটো টেকনোলজি টুলস ‘পিকসমেলা’

আপডেট সময় ০৯:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১