ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাথা টাক হয়ে যাচ্ছে, ঢাকতে যা করবেন

আকাশ নিউজ ডেস্ক: 

অল্প বয়সেই টাক পড়ার সমস্যা এখন অনেকেরই। জিনগত কারণ, চুলের যত্নের অভাব, অপুষ্টি, অত্যাধিক মানসিক চাপ, ঠিক করে ঘুম না হওয়া, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, অনেক কারণেই কমবয়সীদের মধ্যে টাক পড়ার প্রবণতা বেড়েছে।

এমনিতে টাক পড়া শুরু হলে প্রথম থেকেই যদি সতর্ক হন এবং ঠিক সময়ে চিকিৎসা শুরু করেন, তাহলে অনেকটাই উপকার পেতে পারেন। কিন্তু তা সময় সাপেক্ষ। উৎসবের মৌসুমে কারও এক মাথা টাক নিয়ে সাজগোজ করতে ভালো লাগে না। তাই কিছু সহজ বিষয় জেনে নিন। যাতে চটজলদি টাক ঢেকে ফেলতে পারেন।

কত ঘন ঘন চুল কাটবেন:

টাক ঢাকতে গেলে খুব ছোট করে চুল কাটা চলবে না। আবার খুব লম্বা চুল হলেও সহজেই টাক পড়ে যাওয়া অংশগুলো চোখে পড়ে যাবে। তাই চুল কতটা লম্বা রাখলে কাজে দেবে, সেটা কেশসজ্জা শিল্পীর সঙ্গে আলোচনা করে নিন।

এমন স্টাইল বেছে নিন যাতে চুল উপরের দিকে বেশি ঘন দেখতে লাগে। এ ধরনের চুলের কায়দাও নানা রকমের হয়। আপনি নিজে যদি বুঝতে না পারেন, কোনটা করবেন, তাহলে কেশসজ্জা শিল্পীর পরামর্শ নিন কোন স্টাইলটা আপনার মুখে মানাবে।

চুলের প্রসাধনী :

হেয়ার জেল, হেয়ার স্প্রে— পুরুষদের জন্যও বাজারে নানা রকমের পণ্যের ছড়াছড়ি। কিন্তু টাক পড়ে যাওয়ার প্রবণতা থাকলে এ ধরনের জিনিস এড়িয়ে চলুন। চুলে যত বেশি প্রসাধনী ব্যবহার করবেন, তত চুল ভারী হয়ে যাবে। মাথার তালুতে এগুরো জমে জমে চুলের গোড়া আটকে যাবে। চুল যত হাল্কা ফুরফুরে থাকবে, তত টাক কম বোঝা যাবে।

সাজের টুকিটাকি :

কীভাবে সাজছেন সেটাও খুব জরুরি। এই ভ্যাপসা গরমে তেমন টুপি পরার সুযোগ হয় না। কিন্তু আবহাওয়া ভালো হলে নানা ধরনের টুপি পরতে পারেন টাক ঢাকার জন্য। ফেডোরা, সেলর হ্যাট, বেসবল হ্যাট— বাজারের প্রচুর রকমারি টুপি পেয়ে যাবেন। পছন্দ মতো বেছে নিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মাথা টাক হয়ে যাচ্ছে, ঢাকতে যা করবেন

আপডেট সময় ১১:২৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১