ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৭৩৫টি ডিম মাথায় নিয়ে গিনেস রেকর্ড

আকাশ নিউজ ডেস্ক:

সাধারণত ব্যতিক্রমী, চ্যালেঞ্জিং এবং বিভিন্ন কঠিন কাজের মাধ্যমে গিনেস বুকে জায়গা করে নেয় অনেকে। তবে এই ব্যক্তি সৃজনশীলতার পরিচয় দিয়েই ঠাঁই করে নিলেন গিনেস বুকে। আজকাল রেকর্ডধারীরা বিখ্যাত গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিতে অকল্পনীয় বিভিন্ন বিষয় বেছে নেন।

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের এক ব্যক্তি নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তেমনি এক উদ্ভট অথচ দারুণ এক রেকর্ড করেছেন।

গ্রেগরি দা সিলভা নামে ওই ব্যক্তি নিজের হ্যাটে ৭৩৫টি ডিম বহন করে জায়গা করে নিয়েছেন গিনেস বুকে। গিনেস বুক কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রাম পেজে বিষয়টি নিশ্চিত করে একটি ভিডিও শেয়ার করেছে।

৭৩৫টি ডিম তিনি প্রায় এক মিটার দীর্ঘ একটি হ্যাটের ওপর আটকে নিয়েছিলেন। হ্যাটটি মাথায় পরে তিনি দারুণভাবে ভারসাম্য রক্ষা করেছেন বলে ভিডিওতে দেখা গেছে।

ওই ভিডিও গিনেস বুক কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে শেয়ার করার পর তা ভাইরাল হয়। ডি সিলভা তিনদিন ডিমের হ্যাট পরে চমৎকারভাবে ভারসাম্য রক্ষা করেছিলেন বলে গিনেস বুক কর্তৃপক্ষ জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু

৭৩৫টি ডিম মাথায় নিয়ে গিনেস রেকর্ড

আপডেট সময় ১০:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১