ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাবনূরের সব আইডি হ্যাকারদের নিয়ন্ত্রণে

আকাশ বিনোদন ডেস্ক :

ফের সামাজিক মাধ্যম নিয়ে বিপাকে পড়েছেন সুপারস্টার শাবনূর। ফেসবুক ছাড়া অন্যান্য মাধ্যমে তার ব্যবহৃত আইডিগুলোর নিয়ন্ত্রণ চলে গেছে হ্যাকারদের দখলে।

এক ফেসবুক পোস্টে শাবনূর বিষয়টি সবাইকে জানিয়েছেন।

শনিবার (২ অক্টোবর) এই জনপ্রিয় চিত্রনায়িকা তার ফেসবুক আইডিতে লেখেন, ‘কেউ একজন আমার ইউটিউব, ফেসবুক পেইজ ও ইনস্টাগ্রাম হ্যাক করে এর কন্ট্রোল হাতে নিয়েছে। তবে আমি এখন আমার ফেসবুক আইডি ও ইনস্টাগ্রামে ঢুকতে পারছি। যদিও আমি নিশ্চিত না আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে আছে কিনা। ’

তিনি আরও জানান, আপাতত তার আইডিগুলো থেকে কোনো কিছু পোস্ট হলে তা তিনি করছেন না। এছাড়া আইডি ফেরত পেলে খুব দ্রুতই সবাইকে জানাবেন বলেও উল্লেখ্য করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

এর আগে শাবনূরের নামে সামাজিক মাধ্যমে বেশকিছু ফেক আইডি চালানোর অভিযোগ পাওয়া গিয়েছিল। যার মাধ্যমে নাকি নানা ধরণের প্রতারণার শিকার হচ্ছিলেন কেউ কেউ।

এরপর গত মাসে প্রথম লাইভে এসে সামাজিক মাধ্যমে নিয়মিত হওয়ার ঘোষণা দেন ‘দুই নয়নের আলো’খ্যাত এই তারকা।

সবশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গিয়েছিল শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এ তারকার। সিনেমা ছেড়ে দূরে থাকলেও এ অভিনেত্রী জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। শিগগিরই তিনি কাজে ফিরবেন বলে জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাবনূরের সব আইডি হ্যাকারদের নিয়ন্ত্রণে

আপডেট সময় ১০:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১