ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুল পড়া রোধে ৭ পরামর্শ

আকাশ নিউজ ডেস্ক:

ঋতুবদলের সময়ে চুল পড়া, আগা ফাটা, রুক্ষ হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। চুল পড়া রোধ করতে সূর্যের তাপ, বৃষ্টির পানি কিংবা দূষণ থেকে চুলকে বাঁচাতে হবে। এ ছাড়া অযত্ন ও প্রয়োজনীয় পুষ্টির চুল পড়ে যেতে পারে।

চুল পড়া রোধে কী করবেন?

১. চুল পড়া কমাতে নির্দিষ্ট সময় পর পর আগা ছেঁটে ফেলতে হবে। এতে আগা ফাটা রোধ হবে ও চুল দ্রুত বাড়বে।

২. শ্যাম্পু শেষে কন্ডিশনার ব্যবহার করুন ও ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

৩. হেয়ার ড্রায়ার ব্যবহার না করে প্রাকৃতিক বাতাসে চুল শুকানো সবচেয়ে ভালো।

৪. মধু, ডিম, অ্যালোভেরা, মেথির মতো প্রাকৃতিক উপাদানের তৈরি হেয়ারপ্যাক সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।

৫. চুলে নিয়মিত নারিকেল তেল ব্যবহার করুন। কয়েক ধরনের তেল একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলেও ভালো ফল পাবেন।

৬. ভেজা চুল আঁচড়াবেন না। যদি আঁচড়াতে হয় তবে মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন।

৭. ভিটামিন এ, বি, সি ও ই, ম্যাগনেসিয়াম, আয়রন, জিংক ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চুল পড়া রোধে ৭ পরামর্শ

আপডেট সময় ১১:৪৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১