ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উল্টো মাস্ক পরে ট্রলের শিকার সালমান খান

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড সুপারস্টার সালমান খানের পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’ নিয়ে অধীর আগ্রহে রয়েছেন ভক্তরা। কিন্তু করোনা ও শিডিউল জটিলতার কারণে প্রায় ৩ বছর পর শুটিং ফ্লোরে গড়িয়েছে সিনেমাটি।

সম্প্রতি রাশিয়া ও তুর্কিতে সম্পন্ন হয়েছে ‘টাইগার থ্রি’র শুটিং। আর সেখান থেকে কাজ সেরেই ভারতে ফিরেছেন ‘ভাইজান’। মুম্বাই বিমানবন্দরে ধরা পড়েছেন পাপারাজ্জিদের ক্যামেরায়। তখন সালমানের মুখে ছিল এস (SK) খচিত একটি মাস্ক। আর এতেই বেঁধেছে বিপত্তি!

কারণ, সালমানের মুখের মাস্কটি ছিল উল্টো। আর সেই সময়কার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই সালমান খানকে নিয়ে শুরু হয়েছে ট্রল। অনুরাগীরা সমালোচনাও করেছেন তাকে নিয়ে। অনেকেই আবার সালমানকে মনে করিয়ে দেন, ‘মাস্ক উল্টো পরেছেন!’

অনেকে আবার মজার ছলে সোজা করে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। মাস্ক পরার অভ্যাস না থাকার ফলে এমন বিপত্তি বলেও খোঁচা দেন কেউ কেউ।

যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে টাইগার সিরিজের তৃতীয় সিনেমা। এতে ফের সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ।

টাইগার সিরিজের তৃতীয় সিনেমাটি নির্মাণ করছেন মণীশ শর্মা। এই সিনেমায় সালমান খান ও ক্যাটরিনা ছাড়াও ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

উল্টো মাস্ক পরে ট্রলের শিকার সালমান খান

আপডেট সময় ১০:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১