ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

বিস্কুটের কার্টনে মুখে স্কচটেপ পেঁচানো নবজাতক

আকাশ জাতীয় ডেস্ক: 

বরগুনার পাথরঘাটায় বিস্কুটের কার্টনের ভেতর সদ্য জন্মানো ফুটফুটে একটি ছেলে শিশুকে উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ। উদ্ধার হওয়া শিশুটির পরিচয় খুঁজছে পুলিশ। উদ্ধারের পর শিশুটিকে পুলিশ হেফাজতে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে পাথরঘাটা পৌর শহরের বিএফডিসি মৎস্যঘাট সংলগ্ন রাস্তার পাশের একটি দেয়ালের ওপর বিস্কুটের কার্টন দেখতে পান স্থানীয়রা। কার্টনটির ভেতরে নড়াচড়া টের পেয়ে থানায় ফোন করেন স্থানীয়রা। পরে থানা থেকে টহল পুলিশ এসে বিস্কুটের কার্টনটি খুললে ভেতর থেকে নবজাতক একটি ছেলে শিশুর মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় দেখতে পান।

পাথরঘাটা থানার এসআই আবদুল হালিম জানান, বৃহস্পতিবার ভোরে সংবাদ পেয়ে শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করি। বাচ্চাটি বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ সরকার জানান, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় খুঁজতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। প্রাথমিকভাবে শিশুটির সব ধরনের চিকিৎসা নিশ্চিত করতেও সচেতন রয়েছি আমরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

বিস্কুটের কার্টনে মুখে স্কচটেপ পেঁচানো নবজাতক

আপডেট সময় ০৯:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১