ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হকারদের বিদেশে কর্মসংস্থান বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত: খোকন

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় বেকার হয়ে পড়া হকারদের বিদেশে কর্মসংস্থানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরই তাদের বিদেশ পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

ডিএসসিসি মেয়র সাঈদ খোকন আজ বলেন, প্রকৃত হকারদের মধ্যে যারা স্বেচ্ছায় বিদেশ যেতে আবেদন করেছেন তাদের আবেদনগুলো প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সঙ্গে বেশ কয়েকটি বৈঠক হয়েছে।

তিনি বলেন, প্রায় সাড়ে ৩ হাজার প্রকৃত হকারের তালিকা করা হয়েছে। বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে ডিএসসিসি তাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। এরমধ্যে ৬৯ জন হকার স্বেচ্ছায় বিদেশে কর্মসংস্থানের জন্য আবেদন করেছে। ইতোমধ্যে এদের বিদেশ পাঠানোর বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে।

রাজধানীর ফুটপাত আবারো হকারের দখলে চলে যাওয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, জনগণের ফুটপাত জনগণেরই থাকবে, কোনভাবেই রাজধানীর ফুটপাত আর অবৈধ দখলে যেতে দেয়া হবে না। জনগনের পথ চলাচলের রাস্তায় কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেয়া হবে না। ঈদের কারণে সাময়িক সময়ের জন্য হকাররা ফুটপাতে ব্যবসা করেছে। আমরা তা দেখেও না দেখার ভান করেছি। কোনভাবেই নির্দিষ্ট সময়ের আগে ফুটপাতে হকার বসতে পারবে না। দ্রুততম সময়ের মধ্যেই রাজধানীর ফুটপাতগুলো আগের অবস্থায় চলে আসবে।

ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গত ১১ জানুয়ারি হকার্স পুনর্বাসন ও হলিডে মার্কেট চালু প্রসঙ্গে হকারদের সঙ্গে এক মতবিনিময় সভায় ১৫ জানুয়ারি থেকে সাপ্তাহিক কর্মদিবসে সন্ধ্যা সাড়ে ৬টার আগে ফুটপাতে হকার বসতে দেয়া হবে না বলে ঘোষণা দেন। তিনি ৬টি হলিডে মার্কেট চালুর কথাও জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হকারদের বিদেশে কর্মসংস্থান বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত: খোকন

আপডেট সময় ১১:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭