ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রাণ জুড়াতে জুস

আকাশ নিউজ ডেস্ক:

ডালিমের জুস –

যা লাগবে : ডালিম ২টি, পানি ১ গ্লাস, লেবু অর্ধেক, আইস কিউব ১০-১২টি, বিট লবণ ১ চিমটি, চিনি স্বাদমতো।

যেভাবে করবেন : ডালিম ছিলে সব বিচি বের করে নিতে হবে। পানি কম দিলে কালারটা গাঢ় আসবে। ব্লেন্ডারে আইস কিউব ছাড়া বাকি সব একসঙ্গে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ছেঁকে গ্লাসে ঢেলে আইস কিউব দিয়ে পরিবেশন করুন।

আমের জুস –

যা লাগবে : পাকা আমের কুচি ২ কাপ, চিনি স্বাদমতো, লবণ স্বাদমতো, লেবুর রস ২ টেবিল চামচ।

যেভাবে করবেন : আমের কুচি, চিনি ও লবণ প্রথমে ব্লেন্ড করে নিন। তারপর গ্লাসের মাঝে এ মিক্সারটা আধা গ্লাস ঢেলে দিন। এবার পরিমাণমতো পানি দিয়ে মিশিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

আনারসের জুস –

যা লাগবে : আনারস কুচি ১ কাপ, সুগার সিরাপ স্বাদমতো, লবণ স্বাদমতো, লেবুর রস ১ টেবিল চামচ, পুদিনাপাতা পরিমাণমতো।

যেভাবে করবেন : সুগার সিরাপ ও পুদিনাপাতা ছাড়া অন্য উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসের অর্ধেক ঢালুন, তারপর কিছুটা সুগার সিরাপ ঢেলে দিন। সবশেষে উপরে প্রয়োজনমতো পানি দিন। চামচ দিয়ে নেড়ে টেস্ট করে পরিবেশন করুন।

টমেটোর জুস –

যা লাগবে : পাকা টমেটো কুচি ৬টি, লেবুর রস ২ টেবিল চামচ, বিট লবণ স্বাদমতো, কাঁচামরিচ অল্প, রসুন কোয়া ৪টি, পুদিনাপাতা পরিমাণমতো, চিনি ২ চা চামচ, পানি পরিমাণমতো।

যেভাবে করবেন : টমেটো কেটে বিচি ও খোসা ফেলে কুচি করে রাখুন। এবার ব্লেন্ডারে টমেটোর সঙ্গে পুদিনাপাতা ছাড়া অন্যসব উপকরণ ও পানি একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। গ্লাসে প্রথমে পুদিনাপাতা ও বরফ কুচি রেখে তার ওপর এ মিশ্রণটি ঢেলে দিন। তারপর সাজিয়ে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রাণ জুড়াতে জুস

আপডেট সময় ১০:৩৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১