ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরানের নতুন সোলেইমানিকে নিয়ে চরম আতঙ্কে ইসরায়েল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাসেম সোলেইমানি, তিনি ছিলেন ইরানের বিশেষ বাহিনী রেভ্যুলশনারি গার্ডের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান। গত বছরের জানুয়ারিতে ইরাকের বাগদাদে তাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে আমেরিকা।

জেনারেল কাসেম সোলেইমানি ছিলেন ইরানের আঞ্চলিক শক্তি বৃদ্ধির প্রধান কারিগর। তিনি ছিলেন ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার। সিরিয়া ও ইরাকে জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যাকে নিয়ে সব সময় আতঙ্কে থাকতো ইসরায়েল।

এবার নতুন সোলেইমানি আতঙ্কে ভুগছে ইসরায়েল। বিগত কিছু সপ্তাহ ধরে ইরায়েলের সেনাবাহিনীর মুখে মুখে ইরানের একজন ব্যক্তির নাম উচ্চারিত হচ্ছে। তিনি হলেন ইরানের বর্তমান জেনারেল আমির আলি হাজিজাদেহ।

দ্য ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি)এর বিমান বাহিনীর কমান্ডার জেনারেল আমির আলি হাজিজাদেহ এর ব্যক্তিগত কর্মকাণ্ড এবং ইরানের ড্রোন শক্তি বৃদ্ধিতে ইসরায়েল ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এছাড়া ইসরায়েলের বেশ কিছু ট্যাংকারে হামলার ঘটনায় তাকে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছে ইহুদিবাদী দেশটি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ বলেন, এ অঞ্চলে ড্রোন ও মিসাইল ব্যবহার করে কয়েক ডজন সন্ত্রাসী হামলার পেছনে আইআরজিসির এয়ারফোর্সের কমান্ডার আমির আলি হাজিজাদেহের হাত রয়েছে।

ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তা, বিশ্লেষক ও পর্যবেক্ষকরা মনে করেন, আমির আলি হাজিজাদেহ ‘নতুন কাসেম সোলেইমানি’।

কাসেম সোলেইমানিকে যুক্তরাষ্ট্র মোসাদের সহায়তায় ২০২০ সালের জানুয়ারির শুরুর দিকে বাগদাদে ড্রোন হামলায় হত্যা করে। যদিও এখনও আমির আলি হাজিজাদেহ সোলেইমানির মতো উচ্চতায় পৌঁছাতে পারেননি। কিন্তু দেশে ও বিদেশে তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে ইরান এবং তার মিত্ররা ক্রমবর্ধমানভাবে ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। ইরানের এই ড্রোন হামলা ক্রমেই শত্রুপক্ষকে ভীত সন্ত্রস্ত করে ফেলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের নতুন সোলেইমানিকে নিয়ে চরম আতঙ্কে ইসরায়েল

আপডেট সময় ০১:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১