ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দরজা ভেঙে ড্রামের ভেতর থেকে বের করা হলো কঙ্কাল

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকার আশুলিয়ায় একটি বহুতল ভবনের তিনতলার একটি বাথরুমের ভেতর থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি গলে কঙ্কালে পরিণত হয়েছে।

শনিবার বিকালে আশুলিয়ার জামগড়া এলাকার হিওন গার্মেন্টস সংলগ্ন ইদ্রিস কাজীর মালিকানাধীন পাঁচতলা ভবনের তৃতীয়তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাড়ির মালিকের স্ত্রী নাছরিন কাজী জানান, সকালে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা ওই কক্ষ থেকে দুর্গন্ধ পান। ওই কক্ষের লোকজন প্রায় এক মাস যাবত বাড়িতে গেছেন। পরে ভাড়াটিয়ার দরজার তালা ভেঙে দেখতে পান বাথরুমের ড্রামের মধ্যে একটি বস্তা। সেই বস্তা থেকেই দুর্গন্ধ আসছে। এ সময় বাড়ির ম্যানেজার আশুলিয়া থানায় খবর দেন। পরে আশুলিয়া থানা পুলিশ এসে অজ্ঞাত লাশটি টয়লেটের ভেতর পানির ড্রামের মধ্যে থেকে উদ্ধার করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি কাজী নাসের বলেন, অজ্ঞাত লাশটি পচে কঙ্কাল হয়ে গেছে। ওই বাসায় আনোয়ার নামের এক রাজমিস্ত্রি থাকতেন। তার ঠিকানা কেউ জানেন না। তার ঠিকানা জানার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দরজা ভেঙে ড্রামের ভেতর থেকে বের করা হলো কঙ্কাল

আপডেট সময় ১১:১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১