ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাইয়ের ভিত্তি রচিত হয় : পানিসম্পদমন্ত্রী বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশে মাত্র ৩ দল মাঠে আছে: জিএম কাদের

আকাশ জাতীয় ডেস্ক:  

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশে প্রায় ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র তিনটি মাঠে আছে। অন্যরা নেতা বা সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থেকে আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত কোন্দলে জর্জরিত। আর বিএনপি নেতৃত্বহীনতা ও কোন্দলের কারণে দুর্বল হয়ে পড়েছে। সাধারণ মানুষের মূল্যায়ণে রাষ্ট্র পরিচালনায় এ দুই দলের চেয়ে জাপা অনেক বেশি সফল ছিল। সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে দলকে আরও শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আমরা কখনোই আপোষ করবো না।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর বনানী কার্যালয়ে পার্টির বিভাগীয় অতিরিক্ত মহাসচিবদের সঙ্গে আনুষ্ঠানিক সভায় জাপা চেয়ারম্যান এ কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনে অংশ নেবে জাপা। প্রতিটি নির্বাচনে বিজয়ী হতেই মাঠে লড়বে। কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিলে, তাদের প্রতি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের প্রতিটি নির্বাচনের মাধ্যমে ঘরে ঘরে পার্টির দাওয়াত পৌঁছে দেওয়া হবে।

নির্ধারিত সময়ের মধ্যে জাপা, অঙ্গ এবং সহযোগী সংগঠনের কাউন্সিল করে দলীয় কর্মকাণ্ডে গতিশীলতা আনতে নির্দেশনা দেন জিএম কাদের।

এ সময় মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করতে জাপার সরকারের বিকল্প নেই।

আলোচনায় আরও অংশ নেন দলের প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা (খুলনা বিভাগ), এটিইউ তাজ রহমান (সিলেট বিভাগ), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি (রংপুর বিভাগ), অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া (চট্টগ্রাম বিভাগ), মেজর (অবসরপ্রাপ্ত) রানা মো. সোহেল এমপি (বরিশাল বিভাগ) ও লিয়াকত হোসেন খোকা এমপি (ঢাকা বিভাগ)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকা

দেশে মাত্র ৩ দল মাঠে আছে: জিএম কাদের

আপডেট সময় ১০:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১