ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেন তালেবানের সঙ্গে সংলাপ দরকার, পার্লামেন্টে বললেন মের্কেল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তালেবানের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।

বুধবার জার্মান পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে ‘তিক্ত বাস্তবতা’ বলে উল্লেখ করে তিনি আরও বলেন, গত ২০ বছরের অর্জন ধরে রাখতে তালেবানের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন।

বক্তৃতা মের্কেল বলেন, “গত ২০ বছরে আফগানিস্তানে যে পরিবর্তন এসেছে তা যথাসম্ভব ধরে রাখার জন্য আমাদের চেষ্টা করা উচিত। আর তা করতে আন্তর্জাতিক সমাজের উচিত তালেবানের সঙ্গে সংলাপে বসা।”

আগামী ৩১ আগস্ট আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও তিনি আফগানিস্তানের জনগণকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মের্কেল বলেন, ওই তারিখ পর্যন্ত আফগানিস্তান থেকে আমাদের আফগান সহকর্মীদের বের করে আনার জন্য জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে।

জার্মান চ্যান্সেলরও অন্যান্য দেশের নেতাদের মতো স্বীকার করেন, পশ্চিমা দেশগুলো আফগানিস্তানে তালেবানের অগ্রাভিযানকে অবহেলা করেছিল।

তালেবান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার এবং কাবুল বিমানবন্দরে তাদের অবস্থানের মেয়াদ বাড়ানো হবে না। আগামী ৩১ আগস্ট এই সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে যদিও আমেরিকা বুধবার দাবি করেছে, তালেবান ওই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও মার্কিন সেনাদের কিছু বলবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কেন তালেবানের সঙ্গে সংলাপ দরকার, পার্লামেন্টে বললেন মের্কেল

আপডেট সময় ১২:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১