ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি প্রতিহিংসার রাজনীতির ধারক-বাহক: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি প্রতিহিংসার রাজনীতির ধারক-বাহক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনাকে মুছে দিতে চেয়েছিলো তৎকালীন বিএনপি জোট সরকার।

শনিবার সন্ধ্যায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় একথা বলেন তিনি।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একাধিক জন্মদিন থাকার বিষয়ে সমালোচনা করেন তিনি। বলেন, এসব তথ্য হাওয়া থেকে পাওয়া নয়, এসব তথ্য বেগম জিয়ার জীবনী থেকে পাওয়া।

তিনি বলেন, গত ২৬ বছর ধরে ভুয়া জন্মদিন পালনের মধ্য দিয়ে বিএনপি জাতির সঙ্গে তামাশা করে আসছে। বিশ্বাসঘাতকতার পেছন থেকে ছুরি মারার উত্তরাধিকার বিএনপি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

যুক্তরাষ্ট্রে শাখা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্ব স্মরণসভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট, লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রে শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্গাপূজার আনন্দে ধুনুচি নাচ আর বিয়ের প্রস্তুতিতে মিমি

বিএনপি প্রতিহিংসার রাজনীতির ধারক-বাহক: কাদের

আপডেট সময় ০৯:৫০:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১