ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন একটু : অর্থমন্ত্রী ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে আগুন কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী ‘গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার’

লন্ডনে বন্ধ হচ্ছে উবার

অাকাশ আইসিটি ডেস্ক:

যুক্তরাজ্যের লন্ডনে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবার বন্ধ হচ্ছে চলতি মাসেই। ট্রান্সপোর্ট ফর লন্ডন জানিয়েছে, অ্যাপভিত্তিক ট্যক্সি সার্ভিস উবারের লাইসেন্স আর নবায়ন করা হবে না। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লন্ডন ট্রান্সপোর্টের এই সংস্থাটি আরো জানায়, ব্যবসায়িক ক্ষেত্রে দায়িত্বশীলতাসহ বিভিন্ন জায়গায় বড় ধরনের ঘাটতি রয়েছে অ্যাপভিত্তিক এই প্রতিষ্ঠানটির। এসব ঘাটতি নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

এদিকে লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্তের বিপক্ষে অবিলম্বে আদালতে যাবার ঘোষণা দিয়েছে উবার কর্তৃপক্ষ। তাদের দাবি, লন্ডনে প্রায় ত্রিশ লাখেরও বেশি মানুষ এই সার্ভিসটি গ্রহণ করে এবং চালক আছে অন্তত ৪০ হাজার।

এদিকে উবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘যারা ভোক্তাদের পছন্দ সীমিত করে ফেলতে চায় তাদের পথে চলছে ট্রান্সপোর্ট ফর লন্ডন ও শহরটির মেয়র। এই সিদ্ধান্তে বুঝা যায় লন্ডন উদার নয়’। প্রসঙ্গত, যুক্তরাজ্যের ৪০টির বেশি শহরে এই সেবা চালু রয়েছে। গত বছরের ২২ নভেম্বর উবার ঢাকায় যাত্রা শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ

লন্ডনে বন্ধ হচ্ছে উবার

আপডেট সময় ০৯:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭