ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাধিকাকে বয়কটের ডাক!

আকাশ বিনোদন ডেস্ক : 

পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে প্রায়ই আলোচনায় আসেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। এ নিয়ে বারবার বিতর্কেও জড়িয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আবারও ‘ট্রেন্ডিং’-এ রয়েছেন রাধিকা আপ্তে। শুক্রবার সকাল থেকে ‘বয়কট রাধিকা আপ্তে’ হ্যাসট্যাগে ভরে গেছে টুইটার।

রাধিকা অভিনীত ‘পার্চড’ ছবির একটি দৃশ্য নতুন করে নেটমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে বয়কট করার ডাক দিয়েছেন নেটাগরিকদের একাংশ। লীনা যাদব পরিচালিত এই ছবিতে অভিনেতা আদিল হুসেনের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন রাধিকা। সেখানে তার শরীরের উপরের অংশ ছিল অনাবৃত।

সেই দৃশ্যের ছবি টুইটারে ভাইরাল হতেই ‘বয়কট রাধিকা আপ্তে’র ডাক ওঠে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবির এই ধরনের কিছু দৃশ্য ‘দেশের সংস্কৃতিকে ধ্বংস করছে’ বলে অভিযোগ করেন নেটাগরিকদের একাংশ। নিজেদের অসন্তোষ প্রকাশ করতে তাই টুইটারে সরাসরি রাধিকাকে আক্রমণ করেন তারা।

অজয় দেবগণ প্রযোজিত এই ছবি বাল্যবিবাহ, পণপ্রথা ও পুরুষতন্ত্রের মতো একাধিক বিষয়কে সমালোচনা করেছিল। মুক্তির পর থেকেই নানা কারণে বিতর্কে জড়ায় ‘পার্চড’। রাধিকা এবং আদিল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, সুরভিন চাওলা ও ঋদ্ধি সেনের মতো অভিনেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাধিকাকে বয়কটের ডাক!

আপডেট সময় ১১:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১