ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিনিদের দ্রুত আফগানিস্তান ত্যাগের নির্দেশ দূতাবাসের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চরম অস্থিতিশীল হয়ে পড়েছে আফগানিস্তান। মার্কিন বাহিনী দেশটি ছেড়ে চলে যাওয়ার পর থেকেই তীব্র লড়াই শুরু হয় আফগান সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে।

এরই মধ্যে দেশটির ৩৪টি প্রদেশের ৯টিই তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে।
এমতাবস্থায় আফগানিস্তানে অবস্থানরত মার্কিনিদের দ্রুত সেদেশ ত্যাগ করার পরামর্শ কাবুলে অবস্থতি আমেরিকান দূতাবাস।

বৃহস্পতিবার দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আফগানিস্তানে বসবাসরত আমেরিকানদের উদ্দেশ্যে বলা হয়েছে, “যেভাবে সম্ভব দ্রুত আফগানিস্তান ত্যাগ করুন”।
আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর দখলসহ সারাদেশে তালেবানদের অগ্রগতির প্রেক্ষিতে নিজ দেশের নাগরিকদের প্রতি এই আহ্বান জানালো যুক্তরাষ্ট্র।

আর্থিক সংকট বা অন্য যেকোনও কারণে কেউ দ্রুত আফগানিস্তান ত্যাগ করতে অসুবিধায় পড়লে যুক্তরাষ্ট্র দূতাবাস তাদেরকে সাহায্য করারও আশ্বাস দিয়েছে। তবে বলা হয়েছে, “নিরাপত্তার অবস্থা ও লোকবলের কমতি থাকায় কাবুলসহ আফগানিস্তানে খুব কম সংখ্যক আমেরিকানকেই সহায়তা করতে পারবে দূতাবাস”।

বৃহস্পতিবার কাবুলের ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের শহর গজনি দখল করে নিয়েছে তালেবান। মে মাসে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর পর থেকে এটি তালেবানের বড় অর্জন। এই মাসের শেষ নাগাদ সব আমেরিকান সেনা সেদেশ থেকে ফিরে যাবে।

যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়ার পর থেকে দেশটিতে ইসলামপন্থী এই গোষ্ঠীর সঙ্গে একাই লড়তে হবে আফগান সরকারের নিরাপত্তা বাহিনীকে।

কাবুলের নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করে গত ২৭ এপ্রিল আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদেরকে যতটা সম্ভব দূতাবাসের বাইরে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রলায়য়ের মুখপাত্র নেড প্রাইস এ সপ্তাহের শুরুর দিকে বলেছিলেন দূতাবাসের কর্মসূচীর কোনো পরিবর্তন হয়নি তবে প্রতিদিন নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিনিদের দ্রুত আফগানিস্তান ত্যাগের নির্দেশ দূতাবাসের

আপডেট সময় ০৮:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১