ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বমিডিয়ায় প্রধানমন্ত্রীর ভাষণ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনযজ্ঞে সম্প্রদায়টির শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতা এবং সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ আহ্বান এখন বিশ্ব সংবাদমাধ্যমের আলোচনায়। এই প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী কী কথা বলেছেন সেদিকেও নজর রেখেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরেন। বলেন, আমার চোখে বারবার ভেসে উঠছে ক্ষুধার্ত, ভীত-সন্ত্রস্ত এবং নির্যাতিত রোহিঙ্গাদের মুখচ্ছবি। …যারা জাতিগত নিধনের শিকার হয়ে আজ নিজ দেশ থেকে জোরপূর্বক বিতাড়িত। অথচ তারা হাজার বছরেরও অধিক সময় যাবত মিয়ানমারে বসবাস করে আসছেন। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে জাতিসংঘকে আহ্বান জানানোর পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরে সম্প্রদায়টির জন্য সেফ জোন বা সুরক্ষা বলয় তৈরিরও আহ্বান জানান।

তার ভাষণের মধ্যে রোহিঙ্গা ইস্যুটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিশ্ব সংবাদমাধ্যম। এ বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলার পরই তা ব্রেকিং আকারে প্রচার করে ফরাসি সংবাদমাধ্যম এএফপি, যুক্তরাষ্ট্রের এপি, ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক ডেইলি নিউজ ও বেলেভিলে নিউজ-ডেমোক্র্যাট (বিএনডি), যুক্তরাজ্যের টেলিগ্রাফ, কানাডার মেট্রোনিউজ, সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়া, ফিলিপাইনের র‌্যাপলার, ভারতের ফার্স্টপোস্টসহ অনেক সংবাদমাধ্যম। এএফপির খবরে বলা হয়, মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য সেফ জোন তৈরি করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ফরাসি প্রভাবশালী এ সংবাদমাধ্যমটির বরাত দিয়ে একই ধরনের প্রতিবেদন প্রকাশ করে টেলিগ্রাফ, ফার্স্টপোস্টসহ অনেক সংবাদমাধ্যম।

এপির প্রতিবেদনে বলা হয়, সীমান্তে ল্যান্ড মাইন পুঁতে রাখার জন্য মিয়ানমারকে অভিযুক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপদে, সুরক্ষা দিয়ে ও সসম্মানে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত নিতে প্রধানমন্ত্রীর আহ্বানের খবরটিও জানায় এপি। এপির বরাত দিয়েই শেখ হাসিনার রোহিঙ্গা সংক্রান্ত খবরটি প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক ডেইলি নিউজ ও বিএনডিসহ অনেক সংবাদমাধ্যম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বমিডিয়ায় প্রধানমন্ত্রীর ভাষণ

আপডেট সময় ০২:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭