ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন

সেনা ও তত্ত্বাবধায়ক চায় জমিয়তে উলামায়ে ইসলাম

অাকাশ জাতীয় ডেস্ক:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পুর্নবহাল ও সেনাবাহিনী মোতায়েনসহ ১১ দফা দাবি জানিয়েছে। এছাড়া দলের মহাসচিব মাওলানা নূর হোছাইন কাসেমী নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সভায় উপস্থিত ছিলেন।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে মতবিনিময় সভায় বৃহস্পতিবার সকালে দলটি এসব দাবি জানায়।

সভা শেষে দলের মহাসচিব সাংবাদিকদের জানান, দলীয় সরকারের অধীনে অতীতের নির্বাচনে কারচুপি ও পেশীশক্তির ব্যবহার অভিযোগ উঠেছে। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। তাই আমরা তত্ত্বাবধায়ক সরকার পুর্নবহাল করার ব্যাপারে নির্বাচন কমিশনকে উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করছি। এছাড়া ৩৩ শতাংশ নরী কোঠা যে নির্ধারণ করেছে ইসি এটাকে অনধিকার চর্চা হিসেবে মন্তব্য করে নূর হোছাইন কাসেমী বলেন, দলগুলো তার নিজেদের প্রয়োজনেই করবে। সেখানে কত নারী সদস্য হবে।

দলটির আরো যে সব দাবি সেগুলো হলো, নির্বাচনের এক বছর আগে থেকেই রাজনৈতিক দলগুলোর জন্য অবাধ সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশনকে উদ্যোগ গ্রহণ করা; ভোটার তালিকা হালনাগাদ করে অবৈধ ভোটার থাকলে তা বাদ দেয়া; অবৈধ ও কালো টাকার মালিকরা নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না পারে সে ব্যবস্থা করা, নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগ করা এবং এক বছর আগে সকল সংস্থা ও কর্মীদের নাম পরিচয় নির্বাচন কমিশনের ওয়েব সাইটে ও গণমাধ্যমে প্রকাশ করা; সুষ্ঠু ভোটের স্বার্থে সেনাবাহিনী নিয়োগ, স্বতন্ত্র প্রর্থীদের নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করার জন্য ভোটারদের সমর্থনসূচক স্বাক্ষর নমিনেশন পেপারের সাথে জমা দেওয়ার বাধ্যবাধকতার আইটি বিলুপ্ত করা, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভাবে কাজ করা, প্রবাসীদের ভোটারধিকার নিশ্চিত করা, মানোনয়নপত্র জমা দেওয়া ও নির্বাচনের তারিখের মধ্যে অন্তত ৪০ দিন সময় রাখা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় পরিবর্তন

সেনা ও তত্ত্বাবধায়ক চায় জমিয়তে উলামায়ে ইসলাম

আপডেট সময় ০১:২১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭