ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘দেড় লাখ টাকার চুক্তিতে কারাভোগ করেন মিনু’

আকাশ জাতীয় ডেস্ক:

দেড় লাখ টাকার চুক্তিতে কুলসুম আকতার কুলসুমীর বদলে মিনু বেগম ভাড়া কারাভোগ করেন। যাবজ্জীবন আসামির পরিবর্তে অন্যজন কারাভোগ করা মামলায় গ্রেফতার হওয়া আসামি কুলসুম আকতার কুলসুমী ও তার সহযোগী মর্জিনা বেগম আদালতে দেয়া জবানবন্দিতে এ তথ্য উল্লেখ করেন।

রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ জবানবন্দি দেন তারা। জবানবন্দি শেষে আদালত কুলসুমা আক্তার কুলসুমী ও সহযোগী মার্জিনা আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন. ‘গ্রেফতারকৃতরা দেড় লাখ টাকায় চুক্তি করে কুলসুমীর পরিবর্তে মিনুকে কারাগারে পাঠান। যদিও চুক্তি মত টাকা পরিশোধ করা হয়নি মিনুকে। এ ঘটনায় গ্রেফতার হওয়া দুইজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।’

কোতোয়ালী থানা পুলিশ সূত্রে জানা যায়, হত্যা মামলার প্রধান আসামি কুলসুমী যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে মর্জিনা বেগমের মাধ্যমে মো. শাহাদাত হোসেনের সঙ্গে আলোচনা করে। পরে মো. নুর আলম কাওয়াল ও শাহাদাত বিষয়টি নিয়ে আলোচনা করে ভাড়ায় বন্দি হিসেবে খাটার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে। তাদের প্রস্তাবে রাজি হয় কুলুসুমী। মিনুকে টাকার লোভ দেখিয়ে ও এক মাসের মধ্যে জামিন করিয়ে দেবে বলে চুক্তি করেন।

২০১৮ সালের ১২ জুলাই মিনুকে মর্জিনা বেগমের সঙ্গে আদালতে পাঠায়। গ্রেফতার মো. শাহাদাত হোসেন ও মর্জিনা বেগম মিনুকে আদালতে কুলসুমা সাজিয়ে হাজির করেন এবং কুলসুমা হিসেবে ডাক দেওয়ার সাথে সাথে মিনু হাজতে ঢুকে যায়। পরবর্তীতে মিনু কারাগারে যাওয়ার পর গ্রেফতার মো. শাহাদাত হোসেন ও নুর আলম কাওয়াল মর্জিনা বেগমের কাছ থেকে পাওনা ১ লাখ ৫০ হাজার টাকা চাইলে মর্জিনা ও কুলসুমা আক্তার কুলসুমী টাকা জোগাড় করতে না পারায় কালক্ষেপণ করতে থাকে। টাকা দিতে না পারায় স্থানীয়ভাবে সালিশি বৈঠক করেন। একপর্যায়ে মর্জিনা ও কুলসুমা আক্তার কুলসুমী টাকা দিতে না পেরে ইপিজেড এলাকায় নিজেদের আত্মগোপন করে রাখে। টাকা না পেয়ে শাহাদাত হোসেন ও নুর আলম কাওয়াল ছিন্নমূল এলাকায় কুলসুমা আক্তার কুলসুমী ও মর্জিনা বেগমের থাকা ২টি প্লট জোরপূর্বক দখল করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘দেড় লাখ টাকার চুক্তিতে কারাভোগ করেন মিনু’

আপডেট সময় ১১:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১