ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

বয়স্করা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে।

শনিবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বয়স্করা যদি শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের নিয়েও টিকা দান কেন্দ্রে আসেন, তাদের টিকা দেওয়া হবে। যদি কারো কোনো আইডি কার্ডও না থাকে তবে বিশেষ ব্যবস্থায় তাদের টিকা দেওয়া হবে। কারণ করোনা ভাইরাসে বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন৷ তারাই বেশি মারা যাচ্ছেন। আমরা মৃত্যুর হার কমাতে চাই। তাই এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ৭ আগস্ট থেকে দেশে করোনা টিকা দান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। এজন্য প্রতিটি ইউনিয়ন পরিষদে (ইউপি) করোনা টিকা দেওয়ার কেন্দ্র করা হবে। একটি কেন্দ্রে তিনটি বুথ থাকবে। সারাদেশে এক সপ্তাহে এক কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।

তিনি বলেন, এ পর্যন্ত দুই কোটি ৩৯ লাখ করোনা টিকা আমরা পেয়েছি। এখন পর্যন্ত এক কোটি ৩০ লাখ টিকা দেওয়া হয়েছে৷ অবশিষ্ট রয়েছে এক কোটি ২১ লাখ ৮৯ হাজার টিকা।

তিনি আরও বলেন, আগামী মাসে অ্যাস্ট্রাজেনেকার আরও ৩৪ লাখ টিকা বাংলাদেশে আসছে। বর্তমানে আমাদের টিকা মজুদ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

বয়স্করা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১