ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তৌকীরের সিনেমার পোস্টারের ডিজাইন বিপাশার

অাকাশ বিনোদন ডেস্ক:

তৌকীর আহমেদের নতুন সিনেমার পোস্টার ডিজাইন করেছেন তাঁর স্ত্রী বিপাশা হায়াত। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এমনটাই জানালেন তৌকীর। ছবির নাম ‘হালদা’। এ বছর ডিসেম্বর মাসে সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। এরই মধ্যে মুক্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুরুতেই পোস্টার প্রকাশ করা হলো। তৌকীর আহমেদ আজ তাঁর ফেসবুক পেজে নতুন সিনেমার পোস্টার প্রকাশ করেছেন।

পরিচালক তৌকীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘যে পোস্টারটি দেখছেন, তা দেশের বাইরের বিভিন্ন উৎসব মাথায় রেখে করা হয়েছে। মুক্তির আগে প্রেক্ষাগৃহের জন্য বাণিজ্যিক ধাঁচের একাধিক পোস্টার প্রকাশ করব।’

আজাদ বুলবুলের গল্প থেকে এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ। বললেন, ‘হালদায় মাছ ডিম ছাড়ে এবং নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদী-তীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা—সবকিছুই আমার ছবির বিষয়বস্তু।’

‘হালদা’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, তিশা, রুনা খান, শাহেদ আলী, দিলারা জামানসহ আরও অনেকে। তৌকীর আহমেদ বলেন, ‘এই সিনেমায় কয়েকজন জনপ্রিয় তারকা কাজ করছেন। আমি মনে করি, ভালো অভিনয়ের কোনো বিকল্প নেই। আমি সত্যিকারের অভিনয়শিল্পীদের ওপরই আস্থা রাখি। যাঁদের নিয়ে আমি কাজ করেছি, তাঁরা সবাই পরীক্ষিত। দর্শকও তাঁদের অভিনয় দেখে তৃপ্ত হবেন বলে আশা করি। আমি কৃতজ্ঞ, তাঁরা এই ছবির জন্য সময় দিয়েছেন এবং চরিত্রগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।’

‘হালদা’ তৌকীর আহমেদের পাঁচ নম্বর সিনেমা। এর আগে তিনি তৈরি করেছেন ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘অজ্ঞাতনামা’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননের বিদ্যুৎ সংকট সমাধানে সহায়তার প্রতিশ্রুতি কাতারের

তৌকীরের সিনেমার পোস্টারের ডিজাইন বিপাশার

আপডেট সময় ১২:১৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭