ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

ইডেনের খাবারে অসন্তোষ স্মিথদের

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে পিছিয়ে থেকে এমনিতেই মন খারাপ অস্ট্রেলিয়ার। কলকাতার ইডেনে আজ দ্বিতীয় ম্যাচের আগে মেজাজটাও বিগড়ে গেল স্মিথদের। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সরবরাহ করা খাবারে খুশি হতে পারেননি অস্ট্রেলীয় ক্রিকেটাররা। নির্দিষ্ট তাপমাত্রায় রান্না করা ‘গ্রিলড চিকেন’ চেয়েছিলেন তাঁরা। কিন্তু সিএবি তা সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় অসন্তোষ নিয়েই মাঠে নেমেছে সফরকারী দল।

অস্ট্রেলীয় ক্রিকেটাররা এমনিতেই ভীষণ ফিটনেস সচেতন। ফিটনেসের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এমন খাবার এড়িয়ে চলেন তাঁরা। এ কারণে ন্যূনতম ৭৩ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রান্না করা ‘গ্রিলড চিকেন’ চেয়েছিল অস্ট্রেলীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু সিএবি তাঁদের চাহিদামতো তাপমাত্রায় রান্না করা খাবার সরবরাহ করতে পারেনি। এ নিয়ে স্মিথদের অসন্তোষের খবর ‘ক্রিকেটনেক্সট’কে নিশ্চিত করেছেন সিএবির এক অফিশিয়াল।

ভারতীয় সংবাদমাধ্যমটিকে সেই অফিশিয়াল বলেছেন, ‘তাঁদের চাহিদামতো গ্রিলড চিকেন ন্যূনতম ৭৩ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রান্না করা হয়নি, এটা বোঝার পর তেমন একটা খুশি হতে পারেনি অস্ট্রেলিয়া দল। নির্দিষ্ট এ তাপমাত্রায় রান্না করা খাবার চেয়েছিল তারা। কিন্তু সেটা না মানায় ব্যাপারটা তারা ভালোভাবে নেয়নি। এ নিয়ে তাদের শান্ত করতে অনেক বোঝাতে হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত এবং বাবুর্চিকে বলা হয়েছে এ ভুলের পুনরাবৃত্তি যেন না ঘটে।’

সূত্র : ক্রিকেটনেক্সট

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত

ইডেনের খাবারে অসন্তোষ স্মিথদের

আপডেট সময় ১১:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭