ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাবেক এমপি আব্দুল মান্নান আর নেই

আকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান আর নেই। আজ মঙ্গলবার সকালে কালীগঞ্জ শহরের আড়পাড়ার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। তবে দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। মৃত্যুর আগে ডায়াবেটিস লেভেল জিরোতে নেমে যায়।

মৃত্যুকালে আব্দুল মান্নান স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল মান্নানের মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে আসেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারসহ রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ। শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

আব্দুল মান্নান তার রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে ১৯৭৭ সাল থেকে পরপর তিনবার ইউপি চেয়ারম্যান, ১৯৯৩ সাল থেকে দুইবার পৌর চেয়ারম্যান এবং ২০০৮ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হন। আব্দুল মান্নান ২০০৪ সাল থেকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আব্দুল মান্নান আর নেই

আপডেট সময় ০১:৪১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১