ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

চট্টগ্রামে এসেছে সিনোফার্ম ও মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে এসেছে চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি সিনোফার্ম এবং মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা।

রোববার (১১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে টিকা বহনকারী বিশেষ গাড়ি।

এসময় ভ্যাকসিন গ্রহণ কমিটির সদস্যদের উপস্থিতিতে টিকার চালান গ্রহণ করেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

ডা. সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, মডার্নার ১ লাখ ৫ হাজার ৬০০ ডোজ এবং সিনোফার্ম এর দ্বিতীয় চালানে ৭৮ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন আমার পেয়েছি। সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই শাখায় এসব কোভিড-১৯ ভ্যাকসিন ওয়াক-ইন-কুলারে সংরক্ষণ করা রয়েছে। বিভিন্ন টিকাদান কেন্দ্রে পর্যায়ক্রমে এসব টিকা পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, মডার্নার টিকা সিটি করপোরেশন এলাকার ৯টি কেন্দ্রে এবং সিনোফার্ম এর টিকা উপজেলাগুলোতে দেওয়া হবে। ১২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সিনোফার্মের টিকা দেওয়া হবে। ১৩ জুলাই থেকে সিনোফার্ম এর টিকা বন্ধ করে মডার্নার টিকা দেওয়া হবে। তবে এখন পর্যন্ত যারা চমেক হাসপাতাল থেকে সিনোফার্ম এর টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষণ করে রাখা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

চট্টগ্রামে এসেছে সিনোফার্ম ও মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা

আপডেট সময় ০১:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১