ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ট্রাম্প শিল্পে জ্বালানি দক্ষতায় ২০০ কোটি টাকার বিনিয়োগ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে

ব্রাজিল-আর্জেন্টিনার খেলা ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তেজনা, পুলিশের মাইকিং

আকাশ জাতীয় ডেস্ক:

কোপা আমেরিকার ফাইনালে আগামীকাল রবিবার সকালে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই খেলার উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। তবে এই খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ইতিমধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এজন্য খেলার আগমুহূর্তে সেখানে বিরাজ করছে টানটান উত্তেজনা। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দুই দলের সমর্থকদের সতর্ক করে মাইকিং করছে পুলিশ।

শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে সদর মডেল থানা পুলিশের উদ্যোগে মাইকিং করা হচ্ছে। মাইকিংয়ে জরুরি ঘোষণায় বলা হচ্ছে- ‘১১ জুলাই আর্জেন্টিনা ও ব্রাজিলের কোপা আমেরিকা ফাইনাল খেলা হতে যাচ্ছে। উক্ত খেলাটি বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে কঠোর লকডাইন চলছে। এমতাবস্থায় প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় উন্মুক্ত স্থানে, হাঁটবাজার, রাস্তার মোড়, হোটেল-রেস্টুরেন্ট, চায়ের দোকান, পাড়া-মহল্লায়, ঘরবাড়িতে বন্ধুবান্ধব একত্রিত হয়ে, গণজমায়েত করে ফুটবল খেলা দেখতে পারবেন না। নিজ নিজ বাসায় বসে খেলা উপভোগ করার জন্যে সকলকে অনুরোধ করা গেল। খেলা শেষে আনন্দ মিছিল, পটকা-আতশবাজি ফুটানো সম্পূর্ণ নিষেধ। করোনাভাইরাস প্রতিরোধে আরও সচেতন হোন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না এবং অবশ্যই মাস্ক পরিধান করবেন।’

সদর মডেল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম বলেন, ‘সদর মডেল থানার ধামচাইল এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার পর আমরা এমন পরিস্থিতি যাতে না হয় সেজন্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছি। চায়ের দোকান বা উন্মুক্ত স্থানে যাতে বড় পর্দায় খেলা দেখতে না পারে সেজন্যে সতর্ক করা হচ্ছে এবং খেলার ফলাফলের পর যাতে আনন্দ-উল্লাস-মিছিল সমাবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি।’

এদিকে শহর এবং জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ফাইনালের আগ মুহূর্তে সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। খেলা দেখার প্রস্ততি নিচ্ছেন তারা। শহরের অনেক স্থানে ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী দেশের পতাকা উড়তে দেখা গেছে। নবীনগরের রসুলপুর গ্রাম এবং জেলা শহরে দুই দলের জার্সি গায়ে সমর্থকদের ঘুরে বেড়াতে দেখা গেছে। শহরে অনেক রিকশাচালকের গায়েও রয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউন কার্যকরে ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিংয়ের টিমগুলোর পাশাপাশি পুরো জেলায় পুলিশের ২৫টিরও অধিক বিশেষ টিম কাজ করছে। কোপা আমেরিকার খেলাকে ঘিরে সমর্থকরা যেন সংঘাতে না জড়াতে পারে সেজন্য বিশেষ টিমগুলো আরও বেশি তৎপর থাকবে। ম্যাচ খেলা শুরুর আগ থেকেই পুলিশের বিশেষ টিমগুলো বিভিন্ন পাড়া-মহাল্লায় টহল দেবে। কেউ যেন ঘর থেকে বেরিয়ে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য বিশেষ নজরদারি থাকবে। গ্রাম পর্যায়ে জনপ্রতিনিধিদেরও এসব বিষয়ে বলা হয়েছে। তারা পুলিশকে সহযোগিতা করবেন। খেলাকে কেন্দ্র করে কাউকেই বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।

গত ৬ জুলাই বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে নোয়াব মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে মারধর করেন আর্জেন্টিনা সমর্থক জীবন ও তার সহযোগীরা। ওইদিন সকালে নোয়াব মিয়ার ভাতিজা ব্রাজিল সমর্থক রেজাউলের সাথে খেলা নিয়ে জীবনের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে জীবন ও তার সহযোগীরা রেজাউলের চাচাকে একা পেয়ে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে ওইদিন রাতেই জীবনের সহযোগী তিন আর্জেন্টিনা সমর্থককে মারধর করেন ব্রাজিল সমর্থকরা। এই ঘটনাটি দেশজুড়ে আলোচিত হয়, পাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

ব্রাজিল-আর্জেন্টিনার খেলা ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তেজনা, পুলিশের মাইকিং

আপডেট সময় ০৭:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১