ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

মাল্টার জেলে আটক ১৫৬ বাংলাদেশির নাম প্রকাশ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউরোপের ছোট্ট দেশ মাল্টার জেলে আটক থাকা ১৫৬ বাংলাদেশির নাম প্রকাশ করেছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জেলে থাকা বাংলাদেশিদের নাম প্রকাশ করা হয়েছে। এর আগেও একই নিয়মে ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।

জানা গেছে, নাম প্রকাশের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় জেলে থাকা বাংলাদেশিদের মাল্টাতে কীভাবে রাখা যায়, এ নিয়ে মাল্টার বড় একটি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে আয়েবা।

ইতোমধ্যে অসহায় বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা হতাশা প্রকাশ করেন।

আয়েবার অন্যতম সহসভাপতি ফিরোজ আহমেদ ইতোমধ্যে সরেজমিন মাল্টা গিয়ে পরিস্থিতি দেখে এসে এ বিষয়ে কথা বলেন মাল্টার নেতৃস্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষায় তাদের পাশে আগেও ছিল অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

এ ব্যাপারে আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, আইনি সহায়তায় অসহায় বাংলাদেশিদের এখানে রাখার জন্য আইনজীবীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবা বরাবর অসহায় বাংলাদেশিদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, এর আগেও আয়েবা ইউরোপের বিভিন্ন দেশে অসহায় অবৈধ বাংলাদেশিদের জন্য কাজ করেছে। এরই ধারাবাহিকতায় এবার মাল্টার জেলে থাকা ১৫৬ বাংলাদেশির জন্য যতটুকু সহযোগিতা করার আয়েবা তা-ই করবে।

ইতোমধ্যে আমাদের সংগঠন মাল্টার একটি বড় আইনি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

পাশাপাশি বাংলাদেশিদের অবৈধভাবে বিদেশে পাঠানো, মানবপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনিব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান।

প্রসঙ্গত আটক বাংলাদেশিরা সেখানে থাকার জন্য মাল্টা সরকারের কাছে রাজনৈতিকসহ ভিন্ন ধরনের আশ্রয় প্রার্থনা করেছেন। তারা বিভিন্ন দেশ হয়ে অবৈধ পথে মাল্টাতে আসেন।

২০১৭ সালে ইউরোপ ইউনিয়নের অবৈধদের ফেরত পাঠানোর চুক্তি অনুযায়ী যে কোনো সময় তাদের দেশে ফেরত পাঠাতে পারে মাল্টা সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

মাল্টার জেলে আটক ১৫৬ বাংলাদেশির নাম প্রকাশ

আপডেট সময় ০৬:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১