ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিকিৎসকের মৃত্যুর ৬ মাস পর বদলির আদেশ!

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ৬ মাস পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমার প্রামানিককে বদলি করা হলো। গত ৫ জুলাই স্বাস্থ্য ও পরিবারক্যলাণ মন্ত্রাণালয়ের স্বাস্থ্য বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মৃত ওই চিকিৎসককে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে বদলি করা হয়।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল জানান, গত জানুয়ারি মাসে বক্ষব্যাধি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমার প্রামানিকের করোনায় মৃত্যু হয়েছে। তার বদলির আদেশটি ভুলক্রমে হয়েছে। এটি মন্ত্রণালয় থেকে করা হয়েছে। এই আদেশে ডা. জীবেশ কুমারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে যোগদান করার কথা বলা হয়।

উল্লেখ্য, ডা. জীবেশ কুমার প্রামানিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ জানুয়ারি মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসকের মৃত্যুর ৬ মাস পর বদলির আদেশ!

আপডেট সময় ০৫:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১