ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মগবাজারে বিস্ফোরণ: ধ্বংসস্তুপে পাওয়া গেল সেই হারুনের লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ নিরাপত্তাকর্মী হারুনুর রশিদের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ধ্বংসস্তুপ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মোট আটজনের মৃত্যু হলো।

দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন হারুন। আজ বিস্ফোরণস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। বিকালের দিকে ধ্বংসস্তুপ সরিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন জানান, হারুনের মরদেহ উদ্ধারের পর হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়্যারলেসের ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো একটি তিনতলা ভবনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

ভবনটির একাংশ ধসে পড়ে; আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে ভেঙে পড়ে। সড়কে থাকা দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের দিনই সাতজন নিহত হন। নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মগবাজারে বিস্ফোরণ: ধ্বংসস্তুপে পাওয়া গেল সেই হারুনের লাশ

আপডেট সময় ০৮:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১