ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইতিহাস যখন সঠিকভাবে কথা বলে, বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়’:তথ্য মন্ত্রী আমরা আমেরিকানদের ‘একদমই বিশ্বাস করি না’: ইরানের প্রধান বিচারপতি ‘বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’: আলি আবদোল্লাহি শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো: রাশেদ ভারতীয় বিমান বাহিনীর পরিবহন প্লেন বিধ্বস্ত জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই তরুণ প্রজন্মের হাতেই দেশের উন্নয়ন নির্ভর করছে: মির্জা ফখরুল আমাদের রাজনীতি দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার

মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশে থেকে ১০২ বাংলাদেশি নাগরিকসহ ৩০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার ভোরে সেলাঙ্গের দেংকিল এলাকার একটি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে, গ্রেপ্তার অবৈধ অভিবাসীদের মধ্যে ২৮০ পুরুষ ও ২৯ নারী রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি ১০২ জন, ১৯৩ জন ইন্দোনেশীয়, মিয়ানমারের ৮ জন (রোহিঙ্গা), ৪ জন ভিয়েতনাম ও দুইজন ভারতের নাগরিক। এদের বয়স ২০-৫০ বছরের মধ্যে।

মালয়েশিয়ার গণমাধ্যম বেরনামা নিউজ এজেন্সি জানিয়েছে, গত কয়েক বছর ধরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়া সরকার কঠোর অবস্থান নিয়েছে। মহামারী করোনাভাইরাসের সময় কড়াকড়ি আরও বাড়িয়েছে দেশটি।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ জানান, স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ পেয়ে সোমবার সকালে দেংকিল এলাকায় ১৮৯ জন কর্মকর্তাদের স্বমন্বয়ে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

দাউদ বলেন, ওই সময় ৭১৫ জন অভিবাসীকে আটকের পর কাগজপত্র যাচাইবাছাই শেষে ৩০৯ জনকে গ্রেপ্তার করা হয়। এই অভিবাসীরা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (পিকেপি) লকডাউন এবং স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) বা করোনার বিধিনিষেধ না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে ছোট রুমে গাদাগাদি করে বাস করছিলেন। গ্রেপ্তার হওয়া অভিবাসীদের করোনার নমুনা পরীক্ষার করে সেমেনিয়াহ ডিটেনশন সেন্টারে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইতিহাস যখন সঠিকভাবে কথা বলে, বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়’:তথ্য মন্ত্রী

মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১