ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সর্বোচ্চ ব্যর্থ’ নীতি থেকে বাইডেনকে সরে আসতে হবে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে তার দেশের বিরুদ্ধে ‘সর্বোচ্চ ব্যর্থ’ নীতি থেকে সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি রোববার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান।

খাতিবজাদে বলেন, জো বাইডেনকে তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ থেকে বিরত থাকতে হবে কারণ ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ যে নীতি গ্রহণ করেছিলেন তা ‘সর্বোচ্চ ব্যর্থতায়’ রূপ নিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জো বাইডেন ইরানের ওপর থেকে কার্যকরভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সেই সর্বোচ্চ ব্যর্থতার পুনরাবৃত্তি রোধ করতে পারেন।

খাতিবজাদের টুইটার বার্তায় আরো বলা হয়েছে, ইরানের কয়েক ব্যক্তির নাম নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়ার যে পদক্ষেপ মার্কিন অর্থ মন্ত্রণালয় নিয়েছে তাকে সদিচ্ছার প্রমাণ হিসেবে নিচ্ছে না তেহরান। যতক্ষণ ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে ততক্ষণ পরমাণু সমঝোতা বহির্ভূত এ ধরনের পদক্ষেপ তেহরানকে সন্তুষ্ট করতে পারবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘সর্বোচ্চ ব্যর্থ’ নীতি থেকে বাইডেনকে সরে আসতে হবে

আপডেট সময় ০১:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১