ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ভাটারা থানার ছোলমাইদ পূর্বপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন জোবাইদা নামে এক গৃহবধূ। কুড়াল দিয়ে স্বামী আবুল কাশেম ওই নারীকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আবুল কাশেমকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ভাটারা থানা সূত্রে জানা যায়, আবুল কাশেম ও জোবাইদার মধ্যে পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া চলছিল। গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কাটাকাটি হয়। পরে জুবাইদাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন আবুল কাশেম।

স্বামীর হাতে স্ত্রী খুনের বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক (অপারেশনস) পীযূষ কুমার সরকার বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রাত দুইটা থেকে আড়াইটার দিকে ঘুমের মধ্যে ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জোবাইদার স্বামীকে আটক করা হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বলেন, পারিবারিক কলহের জের ধরে জোবাইদাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেমকে আটক করা হয়েছে। নিহতের স্বজনরা এখনো থানায় আসেনি। তারা থানায় আসলেই মামলা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকায় কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১