ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামী বাড়িতে আসার পর গৃহবধূর বিষপান

আকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের পীরগঞ্জে স্বামী বাড়ি আসার পর অভিমান করে রিতু বেগম (১৯) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে ভেন্ডাবাড়ী ইউনিয়নের ভেন্ডাবাড়ী গ্রামে ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানা যায়- প্রায় ১ বছর পূর্বে ভেন্ডাবাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে বাসচালক শামীম মিয়ার (২৪) সঙ্গে একই গ্রামের রতন মিয়ার কন্যা রিতু বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে শামীম, রিতু দম্পতির সংসার ভালই চলছিল।

করোনাকালীন সময় হেতু শামীম মিয়া সম্প্রতি রংপুর- কুড়িগ্রাম সড়কে বাস চালকের কাজ করতেন। প্রায় সপ্তাহখানেক পর মঙ্গলবার রাতে শামীম বাড়িতে আসেন। সংসারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতে স্বামী স্ত্রীর মধ্যে বাক-বিতণ্ডা হয়।

এরই সূত্র ধরে স্বামী শামীমের প্রতি অভিমান করে মঙ্গলবার গভীররাতে সবার অজান্তে রিতু কীটনাশক পান করেন। একপর্যায়ে রাতে স্থানীয় ডাক্তার ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রিতু মারা যায়।

রংপুর পুলিশের ডি সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান সেবা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, কোনোপক্ষের অভিযোগ বা আপত্তি এবং লাশের শরীরে কোনো দাগ ছিল না। শামীম-রিতুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বামী বাড়িতে আসার পর গৃহবধূর বিষপান

আপডেট সময় ০৬:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১