ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা ইস্যুতে জঙ্গিবাদ সহ্য করা হবে না: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে কেউ জঙ্গিবাদে যুক্ত করার চেষ্টা করতে পারে। তবে এ দেশে জঙ্গি দলে যুক্ত হয়ে অন্য কোনো দেশে হামলা চালাবে, বাংলাদেশকে কেউ ব্যবহার করবে -সেটা আমরা অ্যালাউ (সহ্য) করব না।

সোমবার দুপুরে পুলিশ সদর দফতরে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ত্রাণ দেয়ার নামে বিভিন্ন সংগঠন রোহিঙ্গা শিবিরে যাচ্ছেন-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ ধরনের অপতৎপরতা রোধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। কেউ রিলিফ (ত্রাণ) দিতে চাইলে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে দিতে হবে। যার খুশি সেই যাবেন সেটা হবে না।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে প্রচলিত আইন অনুযায়ী তারা অবৈধ ব্যক্তি হিসেবে গণ্য হবেন বলে জানান আইজিপি এ কে এম শহীদুল হক। তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়া হয়েছে। তাদের জন্য ২ হাজার একর জমিতে শরণার্থী শিবিরের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু নির্দিষ্ট শিবিরের বাইরে ছড়িয়ে পড়লে আইন অনুযায়ী অবৈধ ব্যক্তি হিসেবে গণ্য হবেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গারা ছড়িয়ে পড়লে প্রচলিত আইনে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করার কথা। কিন্তু মানবিক দিক বিবেচনায় কোনো রোহিঙ্গা নির্ধারিত এলাকার বাইরে পাওয়া গেলে তাকে রেসকিউ (উদ্ধার) করে নির্দিষ্ট শিবিরে পাঠানো হবে। এখন পর্যন্ত দুই শতাধিক রোহিঙ্গাকে বাইরে থেকে উদ্ধার করে শিবিরে পাঠানো হয়েছে।

চালের কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে নেয়া পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, কেউ কোনো খাদ্য শস্যের কৃত্রিম সংকট করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আসন্ন শারদীয় দুর্গোৎসব এবং আশুরা প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, দুর্গাপূজা ও আশুরা বরাবরের মতো নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতি বছরই দুর্গাপূজার সংখ্যা বাড়ছে, কারণ আগের চেয়ে মানুষ বেশি নিরাপত্তা বোধ করছে। ৩০ সেপ্টেম্বর দশমী এবং তাজিয়া মিছিল একদিনে হওয়ায় সমন্বয়ের মাধ্যমে সব ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গা ইস্যুতে জঙ্গিবাদ সহ্য করা হবে না: আইজিপি

আপডেট সময় ০৪:৫৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭