ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজের অফিসকে আইসোলেশন সেন্টারে রূপান্তরিত করলেন দেব

আকাশ বিনোদন ডেস্ক :

করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে গোটা দেশ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বাড়ছে মৃত্যুর মিছিলও। ভীত সাধারণ মানুষ। হাসপাতালের বেড নেই, অক্সিজেন পাওয়া যাচ্ছে না, সময় মতো মিলছে না ওষুধও। এরই মধ্যে যে যার মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।

সাহায্যের তালিকায় যোগ হয়েছে দেবের নাম। হাসপাতালের বেড পাইয়ে দেওয়া হোক বা লকডাউনে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, প্রায় সব খানেই এগিয়ে আসছেন তিনি।

করোনা আক্রান্তদের জন্য খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন নিজের রেস্তোরাঁ থেকেই। তার কেন্দ্র ঘাটালে কমিউনিটি কিচেনও চালু করেছেন দেব। লকডাউনে যাদের কাজ নেই তাদের কথা ভেবে দেবের এই প্রয়াস। এবার তার অফিসকে রূপান্তরিত করলেন আইসোলেশন সেন্টারে।

ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই আইসোলেশন সেন্টারে ভর্তি হতে পারবেন যেকোনো করোনা আক্রান্ত রোগী। এছাড়াও অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন দেব। থাকছে অক্সিজেনের ব্যবস্থাও। প্রতিদিন করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ারও দায়িত্ব নিয়েছেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় খবর শেয়ার করে তিনি বলেন, করোনা আক্রান্ত যেকোনো রোগীকে আইসোলেশন সেন্টারে পাঠাতে হলে অবশ্যই যেন তার টিমের সঙ্গে যোগাযোগ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজের অফিসকে আইসোলেশন সেন্টারে রূপান্তরিত করলেন দেব

আপডেট সময় ১১:২৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১