ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

হেফাজতের নাশকতার ঘটনায় জামায়াতের সাবেক এমপি শাহজাহান গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

হাটহাজারীর নাশকতার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে। শুক্রবার রাতে জেলার সাতকানিয়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক বলেন, ‘হাটহাজারীতে হেফাজতে ইসলামের নাশকতার সাথে শাহজাহান চৌধুরীর সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। শুক্রবার রাতে সাতকানিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে হাটহাজারীর থানায় দায়ের হওয়া নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলা গ্রেফতার দেখানো হবে।’

গ্রেফতার হওয়া শাহজাহান চৌধুরী সাতকানিয়া আসনের সাবেক এমপি ছিলেন। সন্ত্রাসী গ্রুপকে পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জামায়াতের সাবেক এ এমপি’র বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ২০টি মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ নরেদ্র মোদির সফরকে ঘিরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসময় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ৪ জন নিহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

ইংল্যান্ডের ৪২৯ রান টপকে শ্রীলঙ্কার ইতিহাস গড়া অবিশ্বাস্য জয়

হেফাজতের নাশকতার ঘটনায় জামায়াতের সাবেক এমপি শাহজাহান গ্রেফতার

আপডেট সময় ১২:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১