ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেরানীগঞ্জে দুই তরুণীকে দলবেঁধে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় দুই কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। শনিবার বিকালে ওই দুই তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেরানীগঞ্জের রাজাবাড়ি বাজার এলাকায় বেড়াতে যান ওই দুই তরুণী। তখন কয়েকজন যুবক মিলে তাদের একটি টিনের ঘরে নিয়ে ধর্ষণ করে। এক ভিকটিমের মা থানায় অভিযোগ করেন। শনিবার বিকাল সোয়া চারটার দিকে দুই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় অপু, রিফাত ও আশিক নামে তিন যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) লাকি খানম বলেন, ‘ভিকটিম দুজনের শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কেরানীগঞ্জে দুই তরুণীকে দলবেঁধে ধর্ষণ

আপডেট সময় ১০:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১