ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আসছে মাহীর ‘মন দেব মন নেব’

অাকাশ বিনোদন ডেস্ক:
ইমপ্রেস টেলিফিল্ম এবার নির্মাণ করতে যাচ্ছে রোমান্টিক গল্পের নারীপ্রধান ছবি ‘মন দেব মন নেব’। রবিন খানের পরিচালনায় প্রথম এ ছবিতে ‘মোহনা’ চরিত্রে অভিনয় করবেন মাহিয়া মাহি।
এ ছবিতে নায়কের ভূমিকায় সালমান চৌধুরীর চরিত্রে অভিনয় করবেন শিবলী নওমান। ২৫ সেপ্টেম্বর রংপুরে ছবিটির মহরত হবে এবং সেখানেই ছবিটির শুটিং শুরু হবে। এ উপলক্ষে ১৬ সেপ্টেম্বর ছবির একটি গানের রেকডিং হয়। ঐদিন সন্ধ্যায় ঢাকার একটি স্টুডিওতে ছবিটির গানের রেকডিংয়ের উদ্ধোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
‘মন দেব মন নেব মনেরই দামে…’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সিথী সাহা। কবির বকুলের লেখা এ গানটির সংগীত পরিচালনা করেছেন সওকত আলী ইমন।
নতুন ছবির চরিত্র সম্পর্কে মাহিয়া মাহি বলেন- একেবারেই ভিন্নধর্মী চরিত্র। তবে এই চরিত্রে কমেডি, অ্যাকশন ও রোমান্স আছে। সব মিলিয়ে সবাই পছন্দ করবেন, এমন একটা চরিত্র। আর গল্পটিও নারীপ্রধান। পুরো গল্প আমাকে নিয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিথী সাহা, সওকত আলী ইমন, কবির বকুল, চিত্রগ্রাহক মাহফুজুর রহমান, ছবির পরিচালক রবিন খান, সাংবাদিক রেজানুর রহমান প্রমুখ।
Tag :
আপলোডকারীর তথ্য

আসছে মাহীর ‘মন দেব মন নেব’

আপডেট সময় ০১:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭