ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান কামরাঙ্গীরচরে কারখানায় আগুন এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭’র সমর্থন পুনর্ব্যক্ত দেশকে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী রাজধানীতে পুলিশ কনস্টেবলের ‌‘আত্মহত্যা’ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প

সেই কোটিপতি ছাত্রলীগ নেতা রেজাউল গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

মাদক বিক্রির অভিযোগে গাজীপুরের টঙ্গী থেকে ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে রেজাউলকে হিমারদীঘি কেরানিরটেক বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার রেজাউল করিম (৩২) টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘি এলাকার হোসেন আলীর ছেলে। তিনি টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে গ্রেফতার করেছে।

কক্সবাজার থেকে মাদক এনে টঙ্গীর বিভিন্ন কারবারির হাতে পৌঁছে দিতেন তিনি। থানায় রিমান্ডে থাকা আসামি জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি ছাত্রলীগ নেতা রেজাউলের কাছ থেকে মাদক নিয়ে খুচরা বিক্রি করতেন।

জিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিশ জানান, রেজাউলের বিরুদ্ধে জিএমপির টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে রেজাউলকে গ্রেফতার করা হয়েছে।

ছাত্রলীগ নেতা রেজাউল করিমের মাদক ব্যবসার নতুন কৌশল ও টঙ্গীর মাদক সম্রাজ্ঞী সঙ্গে এক লাখ পিস ইয়াবা সংক্রান্ত কথোপকথনের সংবাদ প্রকাশ হয় অনলাইন ভার্সনে। ওই সংবাদ প্রকাশের পর থেকেই ওই ছাত্রলীগ নেতার বিষয়ে অনুসন্ধানে নামে পুলিশ। তারই প্রেক্ষিতে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান

সেই কোটিপতি ছাত্রলীগ নেতা রেজাউল গ্রেফতার

আপডেট সময় ১২:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১